বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

ধামরাইয়ে নির্বাচনী প্রচারণায় বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনসিপি প্রার্থীর বিরুদ্ধে

কথাভিশন রিপোর্ট

ঢাকার ধামরাইয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণায় বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে।একই প্রার্থীর বিরুদ্ধে একই ধরণের আরেকটি অভিযোগ করেছেন এবি পাটির্র মনোনীত প্রার্থী লেঃ কর্নেল হেলাল উদ্দিন।

খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতী আশরাফ আলী এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এর বিরুদ্ধে বিভ্রান্তিকর নির্বাচনী প্রচারণার অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসার, ধামরাই, ঢাকা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ তার নির্বাচনী প্রচারণার সময় মাইকের মাধ্যমে অভিযোগকারী খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতী আশরাফ আলীর দলের নাম ও মার্কা ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন।

অভিযোগে প্রচারণায় প্রচারিত বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর শ্লোগান, যেমন-’’খেলাফত মজলিসের সালাম নিন, শাপলা কলিতে ভোট দিন’’ আবার,’’দেয়াল ঘড়ির সালাম নিন শাপলা কলিতে ভোট দিন’’ তুলে ধরা হয়।

এমন অভিযোগ তিনিও করেছেন বলে জানিয়েছেন এবি পাটির্র মনোনীত প্রার্থী লেঃ কর্নেল হেলাল উদ্দিন।

অভিযুক্ত এনসিপি প্রার্থী নাবিলা তাসনিদের সংগে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান সালমান হাবিব জানান, দুই জন প্রার্থী একই ধরণের অভিযোগ করেছেন। এ বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *