সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৬, ঢাকায় ৩ জনের মৃত্যু

কথাভিশন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে কেউও হাম রোগে শনাক্ত হয়নি। ঢাকায় তিন, চট্টগ্রামে দুই এবং ময়মনসিংহে একজন শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাত মাস বয়সী যমজ তিন শিশুকে নিয়ে কুমিল্লা থেকে ঢাকার মহাখালী ডিএনসিসি করোনা হাসপাতালে এসেছেন মা শাবনূর বেগম। অসুস্থ দুই ছেলেশিশু ইউসুফ ও ইমরানকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের বোন ইয়াসমিন চিকিৎসাধীন শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫০,৫০০ শিশুর শরীরে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫,৯৮০ শিশু, যাদের মধ্যে ৩১,৯৯২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাম শনাক্ত হয়েছে ৬,৯৩৭ শিশুর শরীরে। এই সময়ে হামের উপসর্গে মারা গেছে ৩৫০ শিশু, আর শনাক্ত হওয়ার পর মারা গেছে ৬৫ শিশু। মোট মৃত্যু হয়েছে ৪১৫ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ পাওয়া শিশুরা দ্রুত চিকিৎসা নিলে জীবন রক্ষা সম্ভব। বিশেষ করে ডিহাইড্রেশন এবং জ্বরের উপসর্গ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *