মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

কারিনা কায়সারের মৃত্যু: বাবা কায়সার হামিদের আবেগঘন পোস্ট

কথাভিশন ডেস্ক
ফাইল ফটো

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী কারিনা কায়সার ৩১ বছর বয়সে মারা গেছেন। লিভারের জটিলতায় গত রাত সাড়ে ১১টার দিকে তিনি ভারতের চেন্নাইয়ের ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘মৃত্যু অনিবার্য, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা দিনরাত কারিনার জন্য দোয়া করেছি। হয়তো মহান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই নিজের কাছে নিয়ে গেছেন। অত্যন্ত সরল, হাসি-খুশি সুন্দর মনের মেয়েটিকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন’।

কারিনা কয়েকদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন। প্রথমে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন ফুসফুসের চিকিৎসা ও লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চলছিল।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় এবং চিত্রনাট্য লেখায়ও সক্রিয় ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকির ওয়েব ফিল্ম ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *