সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

শেরপুরে কমিউনিটি বেজড ট্যুরিজম বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত 

শেরপুর সংবাদদাতা

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় কমিউনিটি বেজড ট্যুরিজম বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী নয়া রাংটিয়া গ্রামের একেন্দ্র কোচ এর বাড়িতে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) এর আয়োজনে ইনস্টিটিউট ফর এনভায়রমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় এই উঠান বৈঠকের সভাপতিত্ব করেন স্থানীয় কোচ নেতা নেজেন্দ্র কোচ।

আইইডি ফেলো সুমন্ত বর্মন এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক এস এম আবু হান্নান, মমিনুল ইসলাম মমিন, সোসায়মান আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহকারী অধ্যাপক মোঃ শওকত হোসেন, সালেহ ইমাম জনি, জিয়াউর রহমান মুন্না, আইটি উদ্যোক্তা আব্দুস সাত্তার রনি প্রমুখ।

বৈঠকে “তুলশী মালার সুগন্ধে, পর্যটনের আনন্দে” শেরপুর জেলা ব্র্যান্ডিং এর অন্যতম পর্যটন খাতকে এগিয়ে নিতে এবং স্থানীয় এলাকার আদিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে হোম ট্যুরিজম বা কমিউনিটি বেজড ট্যুরিজম প্রতিষ্ঠায় স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণ সমাজকে টুরিস্ট গাইড এর প্রশিক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া বক্তারা বলেন, যেহেতু শেরপুরে গারো পার্কে ঘিরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে তাই সরকারি এবং বাণিজ্যিক পর্যটন খাতের পাশাপাশি পর্যটকদের কাছে থেকে অর্জিত আয় সরাসরি স্থানীয় মানুষের কাছে যেন পৌঁছায় এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নতি ঘটে। পর্যটকরা স্থানীয় মানুষদের হোমস্টে বা বাড়িতে থেকে তাদের ঐতিহ্যবাহী খাবার, জীবনধারা, শিল্পকলা ও কৃষ্টি-কালচার ও সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করতে পারেন।

এক্ষেত্রে স্থানীয়রাই ট্যুর গাইড হিসেবে কাজ করবে এবং পর্যটন থেকে আয়ের ব্যবহার কীভাবে হবে তার সিদ্ধান্তও তারা নিজেরাই নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *