শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা ফিরেই বাজিমাত মেসির, আইসল্যান্ডের জালে ৩ গোল আর্জেন্টিনার
Notice :

সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?

কথাভিশন রিপোর্ট
ছবি সংগ্রহীত

মৃত্যুর প্রায় তিন দশক পর আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহ। আদালতের নির্দেশে তার মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং নতুন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢালিউডের পরিবেশ।

সালমান শাহের মা নীলা চৌধুরী এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আগের ময়নাতদন্ত প্রতিবেদনে লাশের অবস্থা ও অন্যান্য পর্যবেক্ষণই প্রমাণ করে এটি স্বাভাবিক মৃত্যু ছিল না। তার দাবি, এখন নতুন করে আবার প্রক্রিয়া শুরু করা অপ্রয়োজনীয় এবং হয়রানিমূলক।

এরই মধ্যে নীলা চৌধুরীর একটি অভিযোগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার দাবি অনুযায়ী, ঢালিউড অভিনেতা শিবা শানু তাকে ফোন করে মামলার বিষয়টি নিয়ে কথা বলেন এবং এটি বন্ধ করার পরামর্শ দেন। অভিযোগে তিনি এটিকে হুমকি ও চাপ প্রয়োগ হিসেবে উল্লেখ করেন।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অভিনেতা শিবা শানু। তিনি বলেন, সালমান শাহের মৃত্যুর পরই তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন এবং নীলা চৌধুরীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত পরিচয় বা যোগাযোগ নেই। এমনকি কখনো তার সঙ্গে ফোনালাপ হয়নি বলেও দাবি করেন তিনি।

শিবা শানু গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, তার ফোনকল বা কথোপকথনের কোনো রেকর্ড থাকলে তা যাচাই করা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

ছবি সংগৃহীত

তিনি আরও বলেন, সালমান শাহ ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি নায়ক, যার কোনো ব্যর্থ সিনেমা নেই বললেই চলে। তবে এই ঘটনার সত্য উদঘাটন এখন সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের বিষয়।

অভিনেতা জানান, তিনি চান তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং প্রকৃত দোষীরা থাকলে তারা শাস্তি পাক, কিন্তু নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *