শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে এক রাতে ৬ বাড়ীতে চুরি, জনমনে আতস্ক জাতিসংঘে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে শেষ ৩২-এ মেক্সিকো মেসির বাবার মৃত্যুর মিথ্যা খবর: লুজু টিভি ছাড়লেন উপস্থাপিকা তারুণ্যের শক্তিতে নতুন আদলে গড়ে উঠবে সোমভাগ ইউনিয়ন: সমাজসেবক, ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক মো: মনিরুজ্জামান মনিরের রূপকল্প জলাবদ্ধতা নিরসনে হিজরা খাল সংস্কার কাজ এগোচ্ছে দ্রুতগতিতে : সিডিএ চেয়ারম্যান হিলিতে হাঁস খামারের সাফল্যগাথা : ১০০ থেকে ১০ হাজার হাঁসের যাত্রা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে বড় ধস, কমেছে প্রায় ৯০ শতাংশ বগুড়ার উন্নয়ন শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম রক্তদানের পর যেসব খাবার এড়িয়ে চলা উচিত ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ নয়, কোচিং না করার আহ্বান শিক্ষামন্ত্রীর খেলাপি ঋণের পাহাড়ে ভাঙছে ব্যাংক খাত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তদন্ত কাঠামো নিয়ে প্রশ্ন ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন কালিয়াকৈরে গার্মেন্টসে গণঅসুস্থতা, হাসপাতালে ২০০-এর বেশি শ্রমিক শ্রীবরদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন জনগণ পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে, কাজের সুযোগ চাই : প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চেও বাংলাদেশের সুনাম বাড়াচ্ছে সেনাবাহিনী : সেনাপ্রধান
Notice :

তারুণ্যের শক্তিতে নতুন আদলে গড়ে উঠবে সোমভাগ ইউনিয়ন: সমাজসেবক, ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক মো: মনিরুজ্জামান মনিরের রূপকল্প

Reporter Name

নেতৃত্ব কেবল কোনো পদ বা পদবি নয়, নেতৃত্ব হলো পরিবর্তনের এক অদম্য প্রত্যয়। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা যুগে যুগে অনস্বীকার্য। ধামরাই উপজেলার চরডাউটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মো: মনিরুজ্জামান মনির। তিনি একজন উদীয়মান তরুণ রাজনীতিক, সফল ব্যবসায়ী এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক। বর্তমানে তিনি ধামরাই উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবসেবাকে জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করে তিনি তরুণ সমাজকে সাথে নিয়ে একটি জনকল্যাণমুখী ও আধুনিক সমাজ গড়ার স্বপ্ন দেখছেন। আসন্ন ইউপি নির্বাচনে ধামরাইয়ের ১০ নং সোমভাগ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি জনসেবার পরিধিকে আরও বিস্তৃত করতে চান-এমন ভাবনা তার।

তারুণ্য মানেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম এবং সৃষ্টির উল্লাস। মো: মনিরুজ্জামান মনির বিশ্বাস করেন, তরুণদের সঠিক দিশা দেখালে তারা যেকোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। তিনি তরুণদের অলস বা বিপথগামী হতে না দিয়ে, তাদের সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে চান। যুবসমাজকে সাথে নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য। তারুণ্যের এই ইতিবাচক শক্তিকে তিনি সোমভাগ ইউনিয়নের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে বদ্ধপরিকর-এমনটিও জানান তিনি।

মনিরুজ্জামানের মতে, একটি আদর্শ সমাজ গঠনের প্রধান শর্ত হলো শান্তি ও নিরাপত্তা। বর্তমান সময়ে সমাজকে কলুষিত করছে মাদক, সন্ত্রাস এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো। তিনি এই অন্ধকার শক্তিগুলোর বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করতে চান। তিনি তরুণদের নিয়ে পাড়ায়-পাড়ায় প্রতিরোধ গড়ে তুলবেন। নারী, শিশুসহ সমাজের সর্বস্তরের মানুষের জন্য একটি শতভাগ নিরাপদ ও শান্তিময় বাসভূমি গড়ে তোলাই তার অন্যতম প্রধান অঙ্গীকার।

দলমত ও ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সমাজের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করাই প্রকৃত সমাজসেবার মূল কথা। মনিরুজ্জামান মনিরের উন্নয়ন ভাবনা কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি সোমভাগ ইউনিয়নকে একটি বৈষম্যহীন এবং আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান। অবকাঠামোগত সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারেও রয়েছে তার সুদুপ্রসারী ভাবনা । সোমভাগ ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন নাগরিক সুবিধার সুফল সমভাবে ভোগ করতে পারেন-এমন লক্ষ্য তার।

ব্যক্তিগত উদ্যোগে সমাজসেবা করার একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। কিন্তু জনপ্রতিনিধিত্ব সেই সেবার পরিধি ও সুযোগকে বহুগুণ বাড়িয়ে দেয়। সরকারি সুযোগ-সুবিধা এবং জনগণের অধিকারকে সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাতিষ্ঠানিক ক্ষমতার প্রয়োজন রয়েছে। এই উপলব্ধি থেকেই মো: মনিরুজ্জামান মনির আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। তিনি চান, জনপ্রতিনিধি হিসেবে সোমভাগবাসীর পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করতে।

স্বপ্নবান ও কর্মঠ মানুষই পারে একটি সমাজকে বদলে দিতে। মো: মনিরুজ্জামান মনির সেই পরিবর্তনের এক অগ্রদূত। তার আন্তরিকতা, সদিচ্ছা এবং তারুণ্যের উদ্দীপনা সোমভাগ ইউনিয়নকে একটি গৌরবময় অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবে এমন আশা তার। সমাজ থেকে অন্ধকার দূর করে আলোর মশাল জ্বালাতে এবং মানবসেবাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সোমভাগ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন। সোমভাগ ইউনিয়নের সার্বিক কল্যাণে ও তারুণ্যের জয়যাত্রায় মো: মনিরুজ্জামান মনিরের এই স্বপ্নযাত্রা সফল হোক এমন প্রত্যাশা মনির সহ অনেকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *