শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে এক রাতে ৬ বাড়ীতে চুরি, জনমনে আতস্ক জাতিসংঘে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে শেষ ৩২-এ মেক্সিকো মেসির বাবার মৃত্যুর মিথ্যা খবর: লুজু টিভি ছাড়লেন উপস্থাপিকা তারুণ্যের শক্তিতে নতুন আদলে গড়ে উঠবে সোমভাগ ইউনিয়ন: সমাজসেবক, ব্যবসায়ী ও তরুণ রাজনীতিক মো: মনিরুজ্জামান মনিরের রূপকল্প জলাবদ্ধতা নিরসনে হিজরা খাল সংস্কার কাজ এগোচ্ছে দ্রুতগতিতে : সিডিএ চেয়ারম্যান হিলিতে হাঁস খামারের সাফল্যগাথা : ১০০ থেকে ১০ হাজার হাঁসের যাত্রা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে বড় ধস, কমেছে প্রায় ৯০ শতাংশ বগুড়ার উন্নয়ন শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম রক্তদানের পর যেসব খাবার এড়িয়ে চলা উচিত ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ নয়, কোচিং না করার আহ্বান শিক্ষামন্ত্রীর খেলাপি ঋণের পাহাড়ে ভাঙছে ব্যাংক খাত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তদন্ত কাঠামো নিয়ে প্রশ্ন ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন কালিয়াকৈরে গার্মেন্টসে গণঅসুস্থতা, হাসপাতালে ২০০-এর বেশি শ্রমিক শ্রীবরদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন জনগণ পাঁচ বছরের দায়িত্ব দিয়েছে, কাজের সুযোগ চাই : প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চেও বাংলাদেশের সুনাম বাড়াচ্ছে সেনাবাহিনী : সেনাপ্রধান
Notice :

মেসির বাবার মৃত্যুর মিথ্যা খবর: লুজু টিভি ছাড়লেন উপস্থাপিকা

আন্তর্জাজিক ডেস্ক
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর সরাসরি সম্প্রচারে প্রচার করে চাকরি হারিয়েছেন আর্জেন্টিনার টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনিয়া। তথ্যটি মিথ্যা প্রমাণিত হওয়ার পর সমালোচনার মুখে পড়ে তিনি ক্ষমা চান এবং শেষ পর্যন্ত টেলিভিশন চ্যানেল লুজু টিভি থেকে সরে দাঁড়ান।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে একটি গোলের পর মেসিকে আবেগাপ্লুত হতে দেখে পেনিয়া সম্প্রচারে দাবি করেন, তার বাবা মারা গেছেন এবং এ কারণে মেসিকে দেশে ফিরতে হতে পারে।

তবে কিছুক্ষণের মধ্যেই মেসির পরিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং সুস্থ হওয়ার পথে।

পরিবার জানায়, ভিত্তিহীন এ ধরনের গুজব তাদের মানসিকভাবে কষ্ট দিয়েছে এবং ব্যক্তিগত বিষয় নিয়ে দায়িত্বহীন আচরণ করা হয়েছে।

ঘটনার পর ফ্লোরেন্সিয়া পেনিয়া প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অনুষ্ঠান চলাকালে প্রোডাকশন টিম যাচাই করা তথ্য হিসেবে বিষয়টি তার কাছে উপস্থাপন করেছিল।

সেই তথ্য বিশ্বাস করে তিনি সম্প্রচার করেছিলেন। তবুও ভুলের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে দর্শক ও মেসি পরিবারের কাছে ক্ষমা চান তিনি।

এ ঘটনার পর লুজু টিভিও এক বিবৃতিতে জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন সংবেদনশীল তথ্য প্রচার সাংবাদিকতার নীতির পরিপন্থী। তাই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে পেশাগত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চ্যানেলটি আরও জানায়, ভবিষ্যতেও দায়িত্বশীল, নির্ভুল ও নৈতিক সাংবাদিকতার প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *