বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাগরে ইলিশ ধরতে গিয়ে মোড়েলগঞ্জের জেলের মৃত্যু কুড়িগ্রামে অরণ্যের উৎসব ধামরাইয়ে ডাকাতের ঘটনায় গ্রেফতার ৬: অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক-২ ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে মারধরের সাত দিন পর যুবকের মৃত্যু শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন ধামরাইয়ে পরের জায়গায় ভাঙ্গা ঘরে বিধবা বৃদ্ধা আলো রানীর বসবাস, দু:শ্চিন্তায় দিন পাড় রাতের বিদ্যুৎ চাহিদা বাড়াচ্ছে ব্যাটারি রিকশা-ই-বাইক: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপি মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল ব্যস্ততার অজুহাতে আগে ফরজ নামাজ? ইসলামে কী বিধান চরহরিরামপুরে ব্রিজ নির্মাণে সুফল নেই, দ্রুত রাস্তা চান স্থানীয়রা রাষ্ট্রপতি নির্বাচনে নতুন সমীকরণ, প্রার্থী ফখরুল ও অলি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী ভালো চিত্রনাট্যের অপেক্ষায় আছি : জাহিদ হাসান তীব্র গ্যাস সংকটে রাজধানী, ফিলিং স্টেশনে ভোগান্তি চরম ধামরাইয়ে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি : দীনেশ ত্রিবেদী জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতি তাগিদ, তারেকের ভারত সফরে এখনো সিদ্ধান্ত হয়নি
Notice :

দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ

কথাভিশন রিপোর্ট

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ এবার হবে ভিন্ন আয়োজনে। প্রচলিত নিয়ম ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

এর আগে একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন। প্রস্তুতির অংশ হিসেবে গাড়ি ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। পরদিন ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের গেজেট এখনো প্রকাশ হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ২০৯ আসনে জয় পেয়েছে এবং স্থগিত থাকা দুটি আসনেও তাদের প্রার্থীরা এগিয়ে। তাদের শরিকরা পেয়েছে ৩টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিতেছে ৬৮টি আসনে, আর তাদের নেতৃত্বাধীন জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে বিজয়ী হয়েছে।

এ বিপুল জয়ের পর এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সম্ভাব্য মন্ত্রিসভার গঠন। অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন ও তরুণ মুখ কতটা জায়গা পাবেন, সেটিই এখন রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচ্য বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *