ছবি: সংগৃহীত
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাসের পর থেকে ছুটি শুরু হবে।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজে ১৬ দিনের ছুটি থাকবে। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, কারিগরি কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২২ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি চলবে। ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রবিবার থেকে ক্লাস শুরু হবে।
মাদরাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পাচ্ছেন। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ২২ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি চলবে। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রবিবার ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের বিশ্রতি পাবেন।