শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

আড়িয়াল খাঁ নদের তলদেশ থেকে উদ্ধার বিশালাকৃতির নোঙর

বিশেষ প্রতিনিধি

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় আড়িয়াল খাঁ নদের তলদেশ থেকে বিশালাকৃতির একটি নোঙর উদ্ধার করা হয়েছে। নোঙরটি কীভাবে নদীতে পৌঁছেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে।

স্থানীয় জেলে জসিম উদ্দিন জানান, সোমবার (৯ মার্চ) দুপুরে পাঙাশ মাছ ধরার জন্য নদে জাল ফেলছিলেন। কিছুক্ষণ পর জালটি কোনো বস্তুর সঙ্গে আটকে যায়। প্রথমে তিনি মনে করেন, এটি কোনো গাছের অংশ। পরে বিষয়টি অন্য জেলেদের জানান। মঙ্গলবার থেকে ডুবুরির সহায়তায় ৫০–৬০ জন স্থানীয় জেলে দুই দিন ধরে মাটি ও পলি সরিয়ে ধীরে ধীরে নোঙরটি নদ থেকে তোলেন। নোঙরটির সঙ্গে মোটা লোহার শিকলও পাওয়া গেছে।

স্থানীয়রা অনুমান করছেন, নোঙরটি সম্ভবত অনেক পুরোনো। ব্রিটিশ শাসনকাল বা পাকিস্তান আমলে আড়িয়াল খাঁ নদে বড় জাহাজ চলাচল করত হয়তো তখন কোনো জাহাজ থেকে নোঙরটি নদে পড়ে গিয়েছিল।

নোঙরের লম্বা প্রায় সাত ফুট, ওজন এখনও নিশ্চিত নয়, তবে স্থানীয়দের ধারণা এটি দেড় থেকে দুই টনের মধ্যে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, নোঙরটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচ্য। আমরা বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কে জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ঘটনাস্থলে তদন্ত করবে।

প্রবীণ জেলে জামাল পঞ্চায়েত জানিয়েছেন, ছোটবেলা থেকে তিনি নদে কোনো বড় জাহাজ বা কার্গো দেখেননি। এত বড় নোঙর কীভাবে নদীতে পৌঁছেছে তা এখনও ধাঁধার মতো। বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে এখনো তথ্য পাওয়া যায়নি।

নোঙরের উদ্ধার শুধু স্থানীয়দের কৌতুহল বাড়িয়ে দেয়নি বরং আড়িয়াল খাঁ নদে ঐতিহাসিক নৌপরিবহন ও জাহাজ চলাচলের প্রমাণ হিসবেও গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বা পাকিস্তান আমলের বড় জাহাজের অংশ হিসেবে নোঙরের উপস্থিতি নদীর ইতিহাস ও স্থানীয় নৌপরিকাঠামোর একটি অমূল্য নিদর্শন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *