শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

উপকূলীয় নিরাপত্তা ও নির্বাচনে নৌবাহিনীর অবদান প্রশংসনীয়: নৌপ্রধান

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী অবিরাম দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত দুই বছরেরও বেশি সময় ধরে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তা, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে কার্যক্রম এবং জাতীয় সংসদ নির্বাচনে নৌবাহিনীর অবদান সত্যিই প্রশংসার যোগ্য।

বৃহস্পতিবার (২১ মে) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৬ সালের প্রথম নবীন নাবিক ‘এ’ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অভাবনীয় দক্ষতা ও সাফল্যের প্রমাণ দিয়েছে।

তাদের তত্ত্বাবধানে টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি বহুলাংশে বেড়েছে এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে অভাবনীয় গতিশীলতা এসেছে।

নৌপ্রধান আরও বলেন, নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়াতে খুলনা শিপইয়ার্ডে তিনটি ল্যান্ডিং ক্রাফট ট্যাংক নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আরও কয়েকটি জাহাজ নির্মাণাধীন।

পাশাপাশি আধুনিক প্রযুক্তি সংযোজনের অংশ হিসেবে ডাটা সেন্টার স্থাপন, নৌবাহিনীর নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা উন্নয়ন, হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা সংযোজনের কার্যক্রম চলছে।

তিনি বলেন, নবীন নাবিকদের এ অর্জন নৌবাহিনীর ভবিষ্যৎ শক্তিকে আরও সুদৃঢ় করবে এবং তারা দেশ ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে সবশেষে নবীন নাবিকরা দেশসেবা ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা ছুঁয়ে সংবিধান ও রাষ্ট্রপতির প্রতি আনুগত্যের শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর গৌরবময় অঙ্গনে যুক্ত হন।

অনুষ্ঠানে ৪৪১ জন নবীন নাবিক দীর্ঘ প্রশিক্ষণ শেষে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্বের বিভিন্ন দিক প্রদর্শন করেন। সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে তারা অর্জিত সক্ষমতা উপস্থাপন করেন এবং পরে নৌবাহিনীর এ-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. শাহরিয়ার টুটুল পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন।

এছাড়া মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. কাদের মিয়া তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ ও সেরা চৌকশ নারী নাবিক হিসেবে মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার’ পদক লাভ করেন। এসময় নাবিকদের মধ্যে বিভিন্ন পদক ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *