শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের জীবনাবসান, সুরের রানীর বিদায় :

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের  প্রয়ান ঘটলো। দীর্ঘ আট দশক ধরে কোটি কোটি শ্রোতাকে সুরের মায়াজালে আবদ্ধ করে রাখা কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। রবিবার (১২ এপ্রিল) তার ছেলে আনন্দ ভোঁসলে এই দুঃসংবাদ নিশ্চিত করেন।

গত শনিবার (১১ এপ্রিল) শারীরিক অসুস্থতার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ ভর্তি করা হয় তাকে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সংগীতপ্রেমী ও ভক্তদের জন্য এটি এক আবেগঘন বিদায়ের মুহূর্ত হয়ে উঠবে।

মাত্র ১০ বছর বয়সে ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্র ‘মাঝা বাল’-এর মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন আশা ভোঁসলে। শুরুতে চটুল ও নৃত্যধর্মী গানের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে গজল, শাস্ত্রীয় ও আধুনিক গানে নিজের অসামান্য দক্ষতা প্রমাণ করেন।

‘পিয়া তু আব তো আজা’, ‘কাজরা মহাব্বত ওয়ালা’, ‘রঙ্গিলা রে’ এবং ‘দিল চিজ ক্যায়া হ্যায়’—এমন অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। তার কণ্ঠে প্রতিটি গান পেয়েছে ভিন্ন মাত্রা ও আবেগের গভীরতা।

প্রখ্যাত সংগীত পরিবারে জন্ম নেওয়া আশা ভোঁসলে ছিলেন লতা মঙ্গেশকরের ছোট বোন। পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও শেবন্তী মঙ্গেশকরের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন মেঝ।

ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। প্রথম বিবাহবিচ্ছেদের পর ১৯৮০ সালে তিনি প্রখ্যাত সুরকার রাহুল দেব বর্মনকে বিয়ে করেন। জীবনের পথে একাধিক ব্যক্তিগত শোকও তাকে সহ্য করতে হয়েছে।

তার অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মানে ভূষিত হন। ১৯৮১ সালে উমরাও জান এবং ১৯৮৮ সালে ইজাজত চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান অর্জন করেন।

বয়সের ভার তাকে থামাতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন সক্রিয়। এমনকি ৯০ বছর বয়স পার করেও লাইভ কনসার্ট করেছেন এবং নতুন প্রজন্মের গান পরিবেশন করে সবাইকে চমকে দিয়েছেন।

আশা ভোঁসলের মৃত্যুতে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তবে তার কণ্ঠ, তার গান, তার সুর—সবকিছুই বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

একটি যুগের অবসান হলেও, সুরের এই অমর সাধিকার সৃষ্টিকর্ম চিরকাল বেজে উঠবে সংগীতপ্রেমীদের হৃদয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *