শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

ডেঙ্গু মোকাবিলা একা সম্ভব নয়, সবাই মিলে সচেতন হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই সহজ নয় এবং এটি শুধুমাত্র সরকারের উদ্যোগে সম্ভব নয়। রোগ নিয়ন্ত্রণে সমাজের সব স্তরের মানুষকে একযোগে সচেতন ও সক্রিয় ভূমিকা নিতে হবে।

রোববার (৭ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জমে থাকা পানি বাড়িঘর, ব্যবহৃত টায়ার, ড্রেন বা খালে ডেঙ্গু মশার লার্ভা জন্ম দেয়। তাই ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সতর্কতা অপরিহার্য। হামের মতো রোগ তুলনামূলকভাবে সহজ হলেও ডেঙ্গু মোকাবিলা অনেক জটিল। সবাই মিলে কাজ না করলে রোগ নিয়ন্ত্রণ কঠিন হবে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সব হাসপাতালকে প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ স্যালাইন সংগ্রহ করা হয়েছে, এবং সাপ্তাহিক মধ্যে বড় অংশ সরবরাহ করা হবে।

মন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে, যাতে দক্ষতা বৃদ্ধি পায়। সেমিনার, কর্মশালা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপজেলা পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

নিজের দায়িত্ববোধ ও জবাবদিহিতার প্রসঙ্গে তিনি বলেন, যত ভালো চেষ্টা করিও, ব্যর্থ হলে দায় আমাকে নিতে হবে। তবে বসে থাকা মানুষ আমি নই; সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেই ডেঙ্গু মোকাবিলা করতে চাই।

কর্মশালায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামানসহ স্বাস্থ্যখাতের বিশিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *