শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

দেশের স্বাস্থ্যখাত সংস্কারের পদক্ষেপ পর্যায়ক্রমে নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে কমিশনের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের পদক্ষেপ এবং সুপারিশগুলো বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী কমিশনের সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, জবাবদিহি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত।

বৈঠকে উল্লেখ করা হয়, বিএনপির স্বাস্থ্য বিষয়ক ইশতেহারের গুরুত্বপূর্ণ পরামর্শগুলোও কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক ও অন্যান্য পেশাজীবীদের মতামতও প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে।

কমিশনের সদস্যরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার জন্য স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধির প্রস্তাব দেন। তারা বলেন, শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা গড়ে তুললে রোগের চাপ এবং চিকিৎসার খরচ কমানো সম্ভব হবে এবং উচ্চ পর্যায়ের হাসপাতালগুলোর উপরও চাপ হ্রাস পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।

বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা, ডা. আজহারুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়েছিল এবং তখন সরকারের নিকট সুপারিশ জমা দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *