ঢাকার ধামরাইয়ে মুরগীর ফার্মে কাজ করতে গিয়ে বিদুৎতের তারে জড়িয়ে মোঃ হেকিম আলী (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১মে) সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে মুরগীর ফার্মে এমন ঘটনা ঘটে। নিহত হেকিম আলী উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামের জয়নাল বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৫টার দিকে বাড়ীর পাশে মুরগীর খামারে খাদ্য ও পানি দিতে যায় হেকিম আলী। কিন্তু মুরগীর খাবার ও পানি দেওয়ার সময় বিদ্যুৎতের লিক হওয়া তারের সাথে জড়িয়ে সেখানে তার মৃত্যু হয়। রাত হয়ে যায় কিন্তু হেকিম বাড়ী না আসায় পরিবারের লোকজন ফার্মে গিয়ে দেখে হেকিম পড়ে আছে। এই সময় তাদের চিৎকারে আশে পাশের লোকজন দৌড়িয়ে এসে দেখে হেকিম বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়ে আছে। পরে প্রতিবেশিরা হেকিমকে উদ্ধার ধামরাই সরকারী হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা আমাকে কেউ আবহিত করেনি।