শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

পুরুষ কেন বয়স্ক নারীদের প্রেমে পড়েন?

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

আবেগ, অভিজ্ঞতা, নিরাপত্তাবোধ ও অপূর্ণ চাহিদার সঙ্গে গভীরভাবে জড়িত থাকে সম্পর্কের হিসেব। দু’জন মানুষের মধ্যে আকর্ষণ কখনও শুধু বাহ্যিক সৌন্দর্য বা বয়সের ওপর নির্ভর করে না।

মনোরোগ বিশেষজ্ঞদের মতে অনেক সময় দেখা যায় পুরুষ তার থেকে বয়সে বড় নারীকে ভাল বেসে ফেলেন। এই ভালবাসা বা প্রেমের পেছনে থাকে মনস্তাত্বিক একাধিক কারণ।

বয়সে বড় নারীর জীবনের অভিজ্ঞতার পরিধি বেশ বড়। জীবনের পথে হাঁটতে গিয়ে তারা নানা অভিজ্ঞা অর্জন করে থাকেন। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, তা তারা ভালোভাবে জানেন। ফলে তাদের আবেগগত স্থিরতা অনেক বেশি।

অল্পবয়সী পুরুষদের কাছে নারীদের এই অভিজ্ঞতা ও ভারসাম্য আকর্ষণীয় হয়ে ওঠে। যারা প্রায়ই  বিভ্রান্তি, চাপ এবং অনিশ্চয়তার মধ্যে থাকেন, তারা স্বাভাবিকভাবেই শান্ত ও সংযত ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হন। এতে তারা নিরাপদ ও আশ্বস্ত বোধ করেন।

এ ক্ষেত্রে শৈশবের অভিজ্ঞতাও  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেসব পুরুষ মায়ের সঙ্গে গভীর আবেগগত বন্ধন ছিল বা যারা বড় হওয়ার সময় যথেষ্ট মানসিক যত্ন পাননি, তারা প্রায়ই এমন সম্পর্ক খোঁজেন যেখানে উষ্ণতা ও স্নেহের উপস্থিতি থাকে।

বয়সে বড় নারীরা অনেক ক্ষেত্রে সেই আবেগগত স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি দিতে সক্ষম হন।

বয়সে বড় নারীরা সাধারণত নিজেদের চাওয়া-পাওয়া সম্পর্কে বেশি সচেতন থাকেন । সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরার দক্ষতা অনেক পুরুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

কিছু পুরুষের জীবনে সঠিক লক্ষ্য বা মানসিক সমর্থনের প্রয়োজন হয়। অভিজ্ঞ নারীদের দেওয়া পরামর্শ, উপলব্ধি ও বাস্তবতাবোধ তাদের জীবনে স্থিরতা আনে।

বয়সে বড় নারী ভিন্নভাবে জীবনকে দেখেন। তারা সরল এবং দৃঢ়প্রতিজ্ঞ; আবেগ ও যুক্তির মধ্যে বিভ্রান্ত হন না। যুক্তিকে ভালোবাসার সঙ্গে মিশিয়ে ফেলেন না এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বোঝেন।

এটি তাদের আকর্ষণীয় গুণাবলীর মধ্যে অন্যতম।

সামাজিক বিদ্রোহের মনস্তত্ত্বও কিছু ক্ষেত্রে কাজ করে। বয়সে বড় নারী ও কম বয়সি পুরুষের সম্পর্ক এখনও সমাজে পুরোপুরি স্বীকৃত নয়। কিছু মানুষের কাছে এই সামাজিক বাধাই সম্পর্ককে আরও রোমাঞ্চকর করে তোলে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আরও মনে করেন, বয়সের ব্যবধান কোনো সম্পর্কের সাফল্য বা ব্যর্থতার একমাত্র মাপকাঠি নয়। পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও আবেগগত পরিপক্বতাই সম্পর্কের ভিত্তি।

বিশেষজ্ঞদের মতে, এই আকর্ষণ অস্বাভাবিক নয়, তবে সম্পর্কটি উভয় সঙ্গীর জন্য স্বাস্থ্যকর ও কল্যাণকর কি-না— সেটিই বিবেচ্য ও  গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *