শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

মঠবাড়িয়ায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে সঠিক নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে কওমী ও হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিদের নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ শনিবার ২৩ মে ২৬ অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। তিনি উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের ইসলামী বিধান, স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর কৌশল এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ন রেখে সংরক্ষণের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষকরা চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ প্রয়োগ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বাজারজাতকরণের পূর্ব পর্যন্ত করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন।
এ সময় উপজেলার বিভিন্ন কওমী ও হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, “কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিক পদ্ধতিতে জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে এর গুণগত মান বজায় থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে উপকৃত হবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *