শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত
Notice :

মোরেলগঞ্জে আপন দুই ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে আপন দুই ভাইয়ের অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে সন্ন্যাসী বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে সন্ন্যাসী গ্রামের আপন দুই ভাই মো. জিয়াউল হাসান ও রেজাউল আহসানের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মারপিট, মিথ্যা মামলায় হয়রানী ও জালিয়াতির অভিযোগ তোলেন স্থানীয়রা।

ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. লুৎফর রহমান, বানিয়াখালী গ্রামের মোশারেফ হোসেন, আমতলি গ্রামের আব্দুর রশিদ, বানিয়াখালী গ্রামের মো. জালাল মীর, সন্ন্যাসী গ্রামের স্বপন কুমার দত্ত, দুলাল চন্দ্র শিকদার, পান্না মিয়া, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী লোকমান হোসেন বয়াতীসহ ৪/৫টি গ্রামের নির্যাতিত শতাধিতক মানুষ ওই দুই ভাইয়ের বিরুদ্ধে প্রকাশে অভিযোগ তোলেন এবং বিচার দাবি করেন।

তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে খাউলিয়া ইউনিয়নের যুবলীগ নেতা জিয়াউল আহসান ও তার ভাই রেজাউল আহসান একাছত্র আধিপাত্য বিস্তার করে এলাকার সকলকে অতিষ্ঠ করে তোলে। তাদের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের শিকার হয় কয়েকটি পরিবার। কাগজপত্র তৈরি করে ও প্রভাব খাটিয়ে অনেকের জমি দখল করে নিয়েছে। এর মধ্যে, দুলাল চন্দ্র শিকদারের .১১ শতক জমি ও দুর্গা মন্দিরের .২৫ শতক জমি রয়েছে।
এ বিষয়ে রেজাউল আহসান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, গত ১১ এপ্রিল জমি সংক্রান্ত একটি তদন্ত চলাকালীন কর্মকর্তাদের সামনে তাদেরকে মারপিট করে। ওই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *