শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে হামলা, নারীসহ ৪ জন হাসপাতালে

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বাকিতে পণ্য বিক্রি না করায় একটি মুদি ও বিকাশ লেনদেনের দোকানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দোকানের আসবাবপত্র ভাংচুর, মালামাল তছনছ ও এক নারীসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। শুক্রবার(২৯ মে) বেলা ১১ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কুচিয়ামরা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন দোকান মালিক মধু হাওলাদার (৪০), ছেলে নাজমুল হাসান সিয়াম (২০), দোকান মালিকের স্ত্রী নাজমিন বেগম (৩৬) ও প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী(৪৮)। এদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোকান মালিক মধু হাওলাদার বলেন, ঘটনার সময় একই এলাকার রফিকুল ইসলাম মুন্সীর ছেলে তরিকুল সিয়াম স্টোরে গিয়ে বাকিতে কিছু পানীয় পন্য কিনতে চায়। ওই সময় দোকান মালিক মধু হাওলাদারের ছেলে তরিকুল মুন্সীকে বাকি দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল মুন্সি ১৫-২০ জনের একটি বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সিয়াম স্টোরে হামলা চালায়। হামলাকারীরা এলাপাতাড়ি পিটিয়ে তিনজনকে আহত ও দোকানের আসবাবপত্র ভাংচুর করে। একই সাথে নগদ টাকাসহ কিছু মালামাল তারা হাতিয়ে নিয়ে যায়।

প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, মধু হাওলাদার তার ওপর হামলা করে গুরুতর জখম করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা রেফার্ড করেছে।

এবিষয়ে থানার ওসি মাহমুদুর রহমান বলেন, হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *