শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

মোল্লাহাটে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আবু রায়হান, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অটোরিকশার ধাক্কায় সাফিদ ফরাজী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মেঝেরা গাওলা এলাকায় মোল্লাহাট-খুলনা পুরাতন সড়কের নবনির্মিত একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিদ ফরাজী স্থানীয় বাসিন্দা রাসেদ ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি অটোরিকশা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি হঠাৎ দৌড়ে সড়কে উঠে পড়ে। এ সময় অটোরিকশাটি তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, দুর্ঘটনার পর স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ফকিরহাট থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *