লালমনিরহাটে ‘ক্রীড়াই হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর ও সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানটি লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া অফিস যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, যিনি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। এছাড়াও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উচ্চতর কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাট জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বকুল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় খেলোয়াড়রা।