বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

পশ্চিমবঙ্গ নির্বাচন : তিনদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

Reporter Name

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে তিনদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এই সময়সীমায় বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য পরিবহন বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না।

শুধু বাণিজ্য নয় একই সময়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও সাময়িকভাবে বন্ধ থাকবে।

ফলে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান রুটে এই বন্দরের মাধ্যমে যাতায়াত সম্পূর্ণভাবে স্থগিত থাকবে নির্ধারিত সময় পর্যন্ত।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবেই এই সাময়িক বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল শেষ হওয়ার পর ২৪ এপ্রিল শুক্রবার সরকারি ছুটির কারণে বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে বন্ধ থাকবে।

তবে ওই দিন পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে।

আগামী ২৫ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

এই তিনদিনের বন্ধে আঞ্চলিক বাণিজ্যে সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে পণ্য পরিবহন ও সীমান্ত বাণিজ্যে কিছুটা বিলম্বের আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *