রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মে মাসে ৬৭৬ দুর্ঘটনা, নিহত ৬৭১: মে মাসে বিপর্যয়ের পরিসংখ্যান প্রকাশ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ১০ জুলাই মুক্তি পাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়াল বড় আকারেরও বাজেট বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের রঙিন র‍্যালিতে ফুটবল উন্মাদনায় কাঁপল নীলফামারী সাভারে পেশাদার ৩মাদক কারবারি গ্রেপ্তার শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন মোরেলগঞ্জে ১০ লাখ নকল সিগারেটসহ চোরাই মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু?
Notice :

কুড়িগ্রামের চিলমারীতে দিনে একটি ভালো কাজ করলেই ফ্রিতে মিলছে ইফতার

Reporter Name

কুড়িগ্রামের চিলমারীতে দিনে একটি ভালো কাজ করলেই ফ্রিতে মিলছে ইফতার। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভালো কাজ করার মানসিকতা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে ইফতার ও রাতের খাবারের নিশ্চয়তা বাড়ায় ছিন্নমুল ও হতদরিদ্র পরিবারের মানুষগুলো ভীষণ খুশি। প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে রাজধানী ভিত্তিক একটি সংগঠন ‘ভালো কাজের হোটেল।’

সরজমিনে জেলার চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় শত শত ছিন্নমুল নারী ও পুরুষের সমাগম। সেখানে শিশুরাও চলে এসেছে। সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম রাঙা জানান, আমরা আজ এখানে ৬শতাধিক মানুষের জন্য ইফতারির আয়োজন করেছি। এরমধ্যে থাকছে বিরিয়ানি, মুরগীর রোস্ট, খেজুর ও সরবত। শুধুমাত্র দিনে একটি ভালো কাজ করলেই বিনামূল্যে খাবার তুলে দেয়া হচ্ছে অসহায় সাধারণ মানুষগুলোর মুখে। তিনি আরও জানান, ঢাকা ভিত্তিক ইয়ুথ ফর বাংলাদেশ নামে একটি সংগঠনের শাখা সংগঠন ভালো কাজের হোটেল। এই সংগঠনে ৪ হাজার ১শ’জন সদস্য রয়েছে। যারা প্রতিদিন ১০টাকা করে ডোনেট করছেন। তাদের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রমটি কুড়িগ্রামসহ দেশের ৪টি স্থানে চলমান রয়েছে। আমরা পথচারী ও ছিন্নমূল মানুষকে এই কার্যক্রমের আওতায় এনেছি। ২০১৯ সাল থেকে বিভিন্ন উদ্দীপনামূলক কাজের মাধ্যমে আমাদের এই কর্মসূচিটি চলমান রয়েছে।

বিনামূল্যে ইফতার খেতে আসা লোকজনের সাথে কথা বললে তারা জানান, এরা ভালো কাজ ছাড়া আর কিছুই চান না, একটি ভালো কাজ করলেই তারা বিনামূল্যে খাবার দিচ্ছেন। এতে আমাদের মতো গরীর মানুষের খুব উপকার হচ্ছে।
রমনা রেলওয়ে বস্তির নসিমন বেওয়া জানান, ‘ভালো উপকার হয় হামার। হামারতো বাড়িত খাবার নাই। সেই জন্যেতো এটে খাবার আসি। এই খাবার দিয়া হামার ভালো উপকার হয়। আজক্যা একজনের মনে করো মহিলা মাইনসের ঠ্যাঙ কাটা গেইছে তাকে হাসপাতালোত নিয়ে গেইছি। ঠ্যাঙটা পরিস্কার করিয়া বাড়িত থুয়া আসছি।’

ভালো কাজের নমুনা হিসেবে রমনা ব্যাপারী পাড়া থেকে আসা ছালমা বেগম জানান, ‘এক বুড়া মানুষ একবারে অচল বিছনা থাকি উঠবেরে পায় না। তাকে গোসল টোসল করায়া ঘরোত পৌঁছি দিছি।’ এমন নানা ধরণের ছোটখাটো ভালো কাজের পুরস্কার স্বরুপ লোকজনকে ফ্রিতে ইফতার তুলো দেয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে স্থানীয় যুবক সাব্বির জানান, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন ৫ থেকে ৬শ. মানুষকে একটি ভালো কাজের বিনিময়ে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছেন ভালো কাজের হোটেল প্রতিষ্ঠানটি। এটি একটি সহৎ উদ্যোগ! পিছিয়ে পরা ও দুর্যোগ কবলিত কুড়িগ্রামের হতদরিদ্র পরিবারগুলোর জন্য ভালো কাজের হোটেল আশীর্বাদ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রশসংসনীয় এই উদ্যোগটি জেলায় চলমান থাকবে এই প্রত্যাশা আমরা করছি।

সংগঠনের স্বেচ্ছাসেবক লিমন জানান, সংগঠনের সদস্য, বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বর্তমানে কুড়িগ্রামসহ ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে এই কার্যক্রম চলমান রয়েছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এই ধরণের উদ্যোগে খুশি স্থানীয় নিম্নআয়ের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *