সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড
Notice :

কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিল শিশুরা

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

ঈদকে ঘিরে কুড়িগ্রামে তিন শতাধিক প্রতিবন্ধী, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে নিজেদের পছন্দমত পোষাক পেয়ে খুশি। বেসরকারি প্রতিষ্ঠান বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং গার্ডিয়ান ইন্সুরেন্স কোম্পানীর সহযোগিতায় শুক্রবার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে অর্ধদিনব্যাপী এই কার্যক্রমে বসেছিল মিনি ঈদের মার্কেট।
সেই মার্কেটে প্রবেশাধিকার ছিল না অভিভাবকদের। এখানে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে শিশুরা নিজেদের ইচ্ছেমত পোষাক পছন্দ করার স্বাধীনতা পেয়েছে। তারা একাধিক রঙ ও সাইজের পোষাক দেখে কাঙ্খিত কাপড়টি গায়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
ওই এলাকার হেমেরকুটি গ্রামের দিনমজুর বদিয়তের মেয়ে ফরিদা হাসিমুখ নিয়ে বলে, আমি তিন/চারটা কাপড় যাচাই-বাছাই করে নিজের পছন্দমত জামা ও পায়জামা নিয়েছি। আমি ঈদের দিন পোষাকটা পরব।
অভিভাবক ছামাদ মিয়া বলেন, গরীব মানুষের বাচ্চারা কাপড় কিনতে পারে না, তারা ফ্রি কাপড় পেয়ে খুব শান্তি পেয়েছে। অনুষ্ঠানের আয়োজক বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, জিহাদ আকন্দ জানান, আজকে বিওয়াইও এর উদ্যোগে এবং গার্ডিয়ানের সহযোগিতায় বিনামূল্যে তিনশ’ শিশু তাদের পছন্দমত রঙ এবং ডিজাইন দেখে ঈদের জামা পেয়ে খুব খুশি হয়েছে। আমরা ঊনিশটি জেলায় এ ধরণের কর্মসূচি চলমান রেখেছি।
গার্ডিয়ান ইন্সুরেন্স কোম্পানীর প্রতিনিধি দীতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, গার্ডিয়ান ঈদ বাজার নামে কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুরা যাতে সবার সাথে আনন্দভাগ করে কেনাকাটা করতে পারে, এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা অনুষ্ঠানের উদ্বোধন করে ব‌লেন, ঈদকে সামনে রেখে শিশুরা বিভিন্ন রঙের পোষাক বিনামূল্যে পেয়ে খুশি। আমি উদ্যোগতাদের সাধুবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *