সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড
Notice :

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামে বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব থেকে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ জোরদারকরণের লক্ষ্যে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকালে স্থানীয় বেসরকারি সংস্থা এ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, ফোকাল পারসন রেশমা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ, ইমাম, পুরোহিত, কাজি, ঘটক, কিশোরী, যুবক, অভিভাবক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীগণ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কার্তিক চন্দ্র সেন।
বক্তারা বলেন, শিশু বিবাহ যে একটি সামাজিক সমস্যা। শিশু বিবাহের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক, স্বাস্থ্যগত ও শিক্ষাগত নেতিবাচক দিকগুলো অভিভাবকদের কাছে তুলে ধরতে হবে। এছাড়াও এটি প্রতিরোধে সমাজ, পরিবার, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।পাশাপাশি কিশোর-কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক নজরদারি জোরদার করা গেলে শিশু বিবাহ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এসময় অংশগ্রহণকারীগণ শিশু বিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং সম্মিলিতভাবে শিশু বিবাহ বন্ধে শপথ গ্রহণ করেন।
সচেতনতা সভায় সেভ দ্যা চিলড্রেন এবং এ্যাম্বাসি অফ দ্যা কিংডম অফ দ্যা নেদারল্যান্ডস এর আর্থিক সহযোগিতা করে। সোচ্চার প্রকল্পের আওতায় শিফট ক্যাম্পেইন এর অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *