সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড
Notice :

কুড়িগ্রাম শিলাবৃষ্টিতে প্রায় ৮১৫ লক্ষ টাকার ক্ষতিতে চাষীরা

হুমাযুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে তিস্তার চরাঞ্চলে বাম্পার ফলন হয়েছে মরিচসহ অন্যান্য ফসলের। তবে শিলা ও অতিবৃষ্টির কারণে জেলায় ৩ হাজার ৫৬৩জন কৃষকের ৮১৪ লক্ষ ৬৬২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। এরমধ্যে অধিক ক্ষতিগ্রস্থ হয়েছে ভুট্টা, চিনা, শাকসবজি, মরিচ ও কালোজিরা। তবে শিলা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মরিচ বাজারে বিক্রি করতে গিয়ে ভাল দাম পাচ্ছে না চাষীরা। এরফলে ফসলের খরচ ওঠাতে হিমসিম অবস্থা চাষীদের। জানা গেছে, কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপূত্র, ধরলা ও তিস্তার চরাঞ্চলে এবারে ব্যাপকহারে শাকসবজি চাষ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এবার জেলার ব্রহ্মপূত্র, ধরলা ও তিস্তা নদীর চরাঞ্চলে ২৮ হাজার ৫২৮ হেক্টর জমিতে ভুট্টা, চিনা, সূর্যমূখী, শাক-সবজি, মরিচ ও কালোজিরা চাষ করা হয়েছে। অতিবৃষ্টি ও শিলাঝড়ের কারণে ৫১৭ দশমিক ৫ হেক্টর জমি আক্রান্ত হয়। এতে সম্পূর্ণ ক্ষতি হয় ২৯৬ হেক্টর ফসল। এতে ৩ হাজার ২২ দশমিক ৮২ মেট্রিক টন ফসল উৎপাদনে ক্ষতি হয়েছে। এতে ৩ হাজার ৫৬৩জন কৃষকের ৮১৪ লক্ষ ৬৬২ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।
সরজমিনে জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন দিয়ে প্রবাহিত তিস্তা নদীর বিভিন্ন চরাঞ্চলে ঘুরে দেখা যায়, এক সময় থৈ-থৈ পানিতে ভরপুর তিস্তা নদীর শুকিয়ে যাওয়া বুক চিড়ে জেগে ওঠা চরাঞ্চলে শোভা পাচ্ছে সবুজের সমারোহ। বাদাম, চিনা, তিল, তিশি, পিঁয়াজ, রসুন আর সবুজ মরিচের ক্ষেতে চারদিকটা যেন সবুজ চাদরে ঢাকা পরেছে।
চর গতিয়াসামের মৃত: তমিজ উদ্দিনের ছেলে চাষী আব্দুল আজিজ (৭০) জানান, প্রায় ১২ হাজার টাকা খরচ করে ৯ শতক জমিতে মরিচ চাষ করেছি। এখনো খরচ ওঠাতে পারিনি। এরমধ্যে শিলা ও অতিবৃষ্টির কারণে মরিচ ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে। দেখছেন না কতগুলা মরিচের ডাল পচে হলুদ হয়েছে।
আব্দুল আজিজের স্ত্রী আনোয়ার বেগম (৫৫) বলেন, দুই মেয়ে আর এক ছেলে নিয়ে আমাদের সংসার। ভাবছি এবার মরিচ বিক্রি করে লাভের টাকায় অনেক কিছু করবো। আজ বাজারে মরিচের দাম উঠেছে মাত্র ৬শ’ টাকা। দাম না উঠলে আমরা লোকসানে পরবো।
কৃষি বিভাগ জানিয়েছে, এবারে ১ হাজার ৩১৫ হেক্টর মরিচ চাষাবাদ হয়েছে। শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ৮২০ হেক্টর মরিচ উত্তোলন করে ভাল দাম পান। কিন্তু মাঝখানে অতিবৃষ্টির ও শিলার কারণে গাছের ক্ষতি হয়। ফলে কৃষকরা একসাথে মরিচ উত্তোলন করে বাজারে নিয়ে যাওয়ার পর হঠাৎ করেই মরিচের দরপতন ঘটে। এরফলে অনেক কৃষক দেরীতে মরিচ উত্তোলন করায় ক্ষতির মুখে পরে।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন নাজার সাথী জানান, তিস্তার চরাঞ্চলে মরিচ, পিঁয়াজ, বাদামসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ক্ষতি হয়েছে। তবে যে পরিমাণ ফলন হয়েছে আমরা কৃষিবিভাগ মনে করছি তাতে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *