মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড
Notice :

গাইবান্ধার বাজারে অস্থিরতা: মুরগি ও মাছের দামে হঠাৎ ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে আবারও দামের চাপ দেখা দিয়েছে। মুরগি, মাছ ও সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। এক সপ্তাহের ব্যবধানে একাধিক পণ্যের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

রবিবার (২৬ এপ্রিল) গাইবান্ধার পুরাতন বাজার ও হকার্স মার্কেট ঘুরে দেখা যায়, মুরগির দামে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে সোনালি মুরগি: ৩৫০–৩৬০ টাকা (আগে ২৮০–৩১০ টাকা), ব্রয়লার মুরগি: ১৭০–১৮০ টাকা, দেশি মুরগি: ৭০০–৭২০ টাকা, লেয়ার মুরগি: প্রায় ১৭০ টাকা।

ব্যবসায়ীরা জানান, খামারে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় বাজারে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

মুরগির পাশাপাশি মাছের বাজারেও দেখা গেছে দামের চাপ। বিভিন্ন ধরনের মাছ কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। পাঙ্গাশ মাছ: ১৮০ থেকে বেড়ে ২১০ টাকা, রুই মাছ: ৩৪০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি। গরুর মাংস: ৭৫০ টাকা, খাসির মাংস: ১১০০–১২০০ টাকা।

তবে সবজির বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। বেশিরভাগ সবজির দাম ১০ টাকা পর্যন্ত বেড়েছে। পটল ও করলা: ৫০–৬০ টাকা, ঢেঁড়স: ৪০–৫০ টাকা, বেগুন: ৬০–৮০ টাকা।

ক্রেতারা বলছেন, মুরগি, মাছ ও সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অনেকেই জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে বাজার অস্থিরতার অন্যতম কারণ হিসেবে মনে করছেন।

ব্যবসায়ীদের মতে, সরবরাহ ঘাটতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাবই মূলত এই দামের ঊর্ধ্বগতির পেছনে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *