শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ
Notice :

ডায়াবেটিস একেবারে দোরগোড়ায় : করণীয় সম্পর্কে জানুন

কথাভিশন স্বাস্থ্য ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রি-ডায়াবেটিক অবস্থায় পৌঁছানো মানে ডায়াবটিসের একধাপ আগে আসা আর এই সময় থেকেই খাবারদাবারে সঠিক পরিবর্তন আনতে না পারলে মিষ্টির মাত্রা বাড়তেই থাকে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এর গবেষণায় প্রমাণিত যে, প্রি-ডায়াবেটিক অবস্থায় জীবনধারায় কিছু প্রয়োজনীয় বদল আনলে সুগারের ঝুঁকি কমানো সম্ভব। এই বদলগুলো শুধু খাবারেই সীমাবদ্ধ নয় শরীরচর্চাও জরুরি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো কী ধরনের খাবার প্রি-ডায়াবেটিক পর্বে একেবারে পরিহার করা উচিত তা জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কার্বোনেটেড পানীয়

সব রকমের নরম পানীয়, সোডা বা প্যাকেটজাত ফলের রস প্রি-ডায়াবেটিক অবস্থায় খাওয়া একেবারেই নিষিদ্ধ। এই পানীয়গুলোতে প্রচুর পরিমাণে চিনি, কৃত্রিম রং এবং রাসায়নিক উপাদান থাকে যা সুগার লেভেল বাড়িয়ে দেয়।

শুধু তা-ই নয় এগুলো লিভার এবং কিডনির ক্ষতিও করতে পারে। এর ফলে ইনসুলিনের ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে যা ডায়াবটিসের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

ভাজাভুজি ও ট্রান্স ফ্যাট

যেকোনো ধরনের ভাজা খাবার বা দোকান থেকে কেনা বার্গার ও পিৎজা খাওয়া কমিয়ে দিতে হবে। এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম, নাইট্রেট এবং ট্রান্স ফ্যাট থাকে যা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে সাহায্য করে। এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এবং স্থূলতার সমস্যাও দেখা দিতে পারে।

প্রক্রিয়াজাত মাংস ও ফ্রোজেন ফুড

সসেজ, বেকন, সালামি, এবং ফ্রোজেন ফুড যেমন চিকেন নাগেট-ও প্রি-ডায়াবেটিক পর্বে খাওয়া একেবারেই উচিত নয়। এই ধরনের খাবারে রাসায়নিক উপাদান মেশানো থাকে যা শরীরের হজম প্রক্রিয়াকে ব্যাহত করে এবং টক্সিন বাড়াতে সাহায্য করে।

খুব পরিচিত একটি খাবার কর্নফ্লেক্স। অনেকেই সকালে তাড়াহুড়োয় কর্নফ্লেক্স খান। কিন্তু প্যাকেটজাত কর্নফ্লেক্স এবং অন্যান্য ব্রেকফাস্ট সিরিয়ালগুলিতে চিনি যোগ করা থাকে যা খুবই ক্ষতিকারক। এতে শরীরে অতিরিক্ত মেদ বাড়ার ঝুঁকি থাকে আর এটা ডায়াবিটিসের মাত্রাও বাড়িয়ে দেয়।

প্রি-ডায়াবেটিক পর্বে সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্যকর খাবার যেমন : সবজি, ফল, প্রোটিন এবং হার্বস খাওয়ার দিকে মনোযোগ দিন। এর পাশাপাশি শরীরচর্চা এবং নিয়মিত মেডিকেল চেক-আপও গুরুত্বপূর্ণ।

যদি প্রি-ডায়াবেটিক অবস্থায় থাকেন তবে খাদ্যাভ্যাসের পাশাপাশি শারীরিক সক্রিয়তা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসা মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *