শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর মঠবাড়িয়ায় বিএনপি’র নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল (ধানের শীষ) এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অগণিত জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) মঠবাড়িয়ায় দিনব্যাপী নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে প্রধান ও শেষ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী রুহুল আমিন দুলাল বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি ভোটারদের সঙ্গে নিয়ে একটি জবাবদিহিতামূলক ও উন্নয়নমুখী রাজনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

একই দিনের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় মঠবাড়িয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা মাঠেই সম্পন্ন হয়। নারী সমাবেশে নারীদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা এবং সামাজিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

নেতাকর্মীদের ভাষ্যমতে, জনসভা ও নারী সমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসন্ন নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনমত গড়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এই জনসভা ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

জনসভায় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা ও কর্মীরা বক্তব্য রাখেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব কে এম হুমাউন কবির বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি দাবি করেন, ধানের শীষের এই জনসভা ছিল অত্যন্ত সফল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *