শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধায় জ্বালানি সংকটে থমকে সেচ, শুকিয়ে যাচ্ছে মাঠ তানোরে কলেজের জমি দখল করে দোকান নির্মাণ, থানায় জিডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শনিবার গাইবান্ধায় বহুল আলোচিত ‘ইচ্ছাপূরণের মেলা’ চীন থেকে এসে তরুণীকে বিয়ে কুষ্টিয়া প্রতিনিধি ‘টাকা ছাপানো বন্ধ না হলে সংকট বাড়বে’ বিশেষজ্ঞদের কঠোর বার্তা সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান ভারতীয় মাদক ও শাড়ি-প্যান্ট জব্দ জ্বালানি তেলের ব্যয় বৃদ্ধি ভোক্তার ওপর প্রভাব ফেলবে না : বাণিজ্যমন্ত্রী পার্বত্য মন্ত্রীর আশ্বাসের ভিড়েও অন্ধকারে ‘অনাথ’ জনপদ ১২ দিন অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে পাহাড় পাড়ি দুর্গম সীমান্তে বাস্তবতার চিত্র বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন ৪ জুন নয়, এবার ২১ মে—জাতীয় চা দিবসের নতুন তারিখ ঘোষণা বাস ভাড়া বৃদ্ধিতে অস্থিরতা ঢাকার রাস্তায় ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তপ্ত বিশ্ব রাজনীতি শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা: রক্তক্ষরণে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব টিনশেডের ‘তপ্ত চুল্লি’ ক্লাসরুমে : ব্যাহত প্রাথমিক শিক্ষা রপ্তানি খাতে গতি আনতে আবারও চালু প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার
Notice :

বাস ভাড়া বৃদ্ধিতে অস্থিরতা ঢাকার রাস্তায়

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দিলেও রাজধানীর লোকাল বাসগুলোতে এখনো আগের ভাড়াই আদায় করা হচ্ছে। তবে নতুন ভাড়ার তালিকা দ্রুত কার্যকর হতে পারে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন রুট ঘুরে দেখা গেছে, বাড্ডা, পল্টন, কুড়িল ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় চলাচলকারী অধিকাংশ বাসে এখনো পুরোনো ভাড়াই নেওয়া হচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা দাবি করা হয়নি।

বাস সংশ্লিষ্টরা জানান, মালিকপক্ষ থেকে এখনো নতুন ভাড়ার চার্ট হাতে পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই তা কার্যকর করা হবে বলে তারা জানিয়েছেন। কয়েকজন সুপারভাইজার জানান, নতুন ভাড়া আজ বা আগামীকাল থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে জ্বালানি সংকটকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন পরিবহন কর্মীরা। তাদের অভিযোগ, অনেক পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না, যা পরিবহন চলাচলকে আরও জটিল করে তুলছে।

এদিকে যাত্রীরা ভাড়া বৃদ্ধিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, সরকার ১১ পয়সা বাড়ালেও বাস্তবে বাস মালিকরা এর চেয়ে বেশি ভাড়া আদায় করতে পারেন। পর্যাপ্ত নজরদারি না থাকলে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ বাড়বে বলে মনে করছেন তারা।

একজন যাত্রী জানান, বর্তমানে আগের ভাড়াই নেওয়া হলেও খুব শিগগিরই নতুন ভাড়া কার্যকর হলে দৈনন্দিন যাতায়াত ব্যয় বেড়ে যাবে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়ায় এই সমন্বয় করা হয়েছে। বাস মালিকদের নতুন ভাড়ার তালিকা দ্রুত বাসে টাঙিয়ে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহন মালিকরা জানিয়েছেন, তালিকা পাওয়ার পর নতুন ভাড়া অনুযায়ী আদায় শুরু হবে। তবে বাস্তবে এই ভাড়া কতটা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাবে, তা নিয়ে যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা থেকেই যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *