রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

গাইবান্ধায় বহুল আলোচিত ‘ইচ্ছাপূরণের মেলা’

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় দাড়িয়াপুর এলাকায় অবস্থিত ঐতিহাসিক মীরের বাগানে শুরু হয়েছে বহুল আলোচিত ‘ইচ্ছাপূরণের মেলা’। সহস্রাব্দ প্রাচীন শাহ্ সুলতান গাজীর তিন গম্বুজবিশিষ্ট মসজিদ ও মাজারকে কেন্দ্র করে আয়োজিত এই ধর্মীয় উৎসব প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রায় এক হাজার বছরের পুরনো এই মসজিদটি স্থানীয়দের কাছে গভীর আধ্যাত্মিক মর্যাদার স্থান দখল করে আছে। মসজিদের গায়ে খোদাই করা শিলালিপি অনুযায়ী এর নির্মাণকাল ধরা হয় ১০১১ সাল। দীর্ঘদিন জঙ্গলে ঢাকা অবস্থায় থাকার পর ১৯০০ সালে দরবেশ সৈয়দ ওয়াজেদ আলীর উদ্যোগে এটি পুনরাবিষ্কৃত ও সংস্কার করা হয় বলে জানা যায়।

মীরের বাগানকে ঘিরে গড়ে উঠেছে এক বিশেষ ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য। এখানে শাহ্ সুলতান গাজী, মীর মোশাররফ হোসেন এবং ইবনে শরফ উদ্দিন হোসেনের মাজার রয়েছে, যেখানে সারা বছরই ভক্তদের আনাগোনা লেগে থাকে।

মেলা শুরুর পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের আগমন বাড়তে শুরু করেছে। অনেকে মানত পূরণের আশায় এখানে আসছেন। কেউ গরিবদের মাঝে খিচুড়ি বিতরণ করছেন, কেউ মাজারে দান-সদকা করছেন আবার কেউবা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।

স্থানীয়দের বিশ্বাস, এই স্থানের সঙ্গে বহু মানুষের মনোবাঞ্ছা পূরণের নানা ঘটনা জড়িয়ে আছে, যার কারণেই এটি ‘ইচ্ছাপূরণের মেলা’ নামে পরিচিতি পেয়েছে।

প্রতিবছর পহেলা বৈশাখ ও রমজান মাসকে কেন্দ্র করে এই মেলা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এখানে লোকজ সংস্কৃতিরও উপস্থিতি দেখা যায় যা স্থানীয়দের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করে।

ঐতিহাসিক গুরুত্ব ও ধর্মীয় আবেগে সমৃদ্ধ মীরের বাগানকে আরও সুন্দরভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তাদের মতে, যথাযথ উদ্যোগ গ্রহণ করা হলে এটি ভবিষ্যতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *