শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

তানোরে কলেজের জমি দখল করে দোকান নির্মাণ, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ সম্পত্তি রক্ষায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মোস্তফা কামাল গত ২০ এপ্রিল তানোর থানায় লিখিত জিডি করেন, যার নম্বর ৯১৫। এতে স্থানীয় লিটন ডেকোরেটর মালিক মো. আনিসুর রহমান (৫০)-কে অভিযুক্ত করা হয়েছে। তার বাড়ি তানোর পৌর এলাকার কুঠিপাড়া মহল্লায়।

জানা যায়, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত কলেজটির তানোর মৌজায় গোল্লাপাড়া ব্রিজের উত্তর-পশ্চিম পাশে প্রায় ০.৭১ একর জমি রয়েছে। যার দাগ নম্বর ১৫৪৪। এই জমিতে আগে টিন, কাঠ ও বাঁশের অস্থায়ী দোকানঘর ছিল যা আনিসুর রহমান ভাড়া নিয়ে ব্যবসা চালাতেন।

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ভাড়া পরিশোধ না করে তিনি দোকানটি নিজের দখলে রাখেন। পরে কলেজ কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তিনি তা উপেক্ষা করেন।

সম্প্রতি ১৯ এপ্রিল থেকে ওই স্থানে পাকা দোকান নির্মাণের কাজ শুরু করেন তিনি। যেখানে ইটের দেয়ালও তোলা হচ্ছে।

এ অবস্থায় ভবিষ্যতে স্থায়ী স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে কলেজ কর্তৃপক্ষ থানায় জিডি করে।

অভিযুক্ত আনিসুর রহমান বলেন, তিনি প্রথমে কলেজের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন। পরে জানতে পারেন এটি সরকারি খাস জমি। তাই পাকা নির্মাণ শুরু করেছেন বলে দাবি করেন তিনি।

তানোর থানার ওসি এস. এম. মাসুদ পারভেজ জানান, বিষয়টি আগে জানা ছিল না। পরে জেনে নির্মাণ কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি জিডিটি তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *