শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ও আলাতুলি ইউনিয়নের মানুষ খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়ে আবারও সরব হয়েছেন। দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় তারা এবার প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন, যাতে খেয়াঘাট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ও বিনামূল্যে করার আহ্বান জানানো হয়েছে।

আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের উদ্যোগে দেওয়া খোলা চিঠিতে বলা হয়, নদীবেষ্টিত এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, শিক্ষালাভ, চিকিৎসা সেবা এবং দৈনন্দিন চলাচলের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম খেয়াঘাট।

কিন্তু বছরের পর বছর ধরে ঘাট ইজারা দেওয়া হয়ে আসছে এবং সাধারণ মানুষকে পারাপারের জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এতে চরের মানুষদের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, চরের মানুষ নিজস্ব অর্থ, শ্রম ও উদ্যোগে নৌকা পরিচালনা করে এবং নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখে। তারপরও প্রতিদিন ঘাটে টাকা দিতে হয় যা ন্যায়নিষ্ঠা ও মানবিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য।

চরের মানুষরা নদীভাঙন, বন্যা, দারিদ্র্য ও অন্যান্য প্রাকৃতিক সমস্যার সঙ্গে লড়াই করে বেঁচে থাকলেও জরুরি চিকিৎসা, শিক্ষার্থীদের স্কুল-কলেজ যাতায়াত এবং কৃষকের ফসল পরিবহনের সময় ঘাটের টাকার কারণে তাদের নানা অসুবিধা করতে হয়। চরের মানুষের প্রশ্ন, যেখানে তারা নিজেরাই পারাপারের ব্যবস্থা চালায়, নিজেরাই রাস্তা নির্মাণ করে, সেখানে কেন ঘাটের টাকা দিতে হবে?

খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে চরের প্রায় ৪০–৫০ হাজার মানুষের এই ন্যায্য দাবির প্রতি সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত দেড় বছর ধরে চরের মানুষ ঘাটে টাকা ছাড়াই পারাপার করছে এবং এটি তাদের কাছে ঈদের আনন্দের মতো। তবে নতুন করে ইজারা দেওয়ার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহীল কাফি বলেন, চরের মানুষকে দীর্ঘদিন ধরে ঘাটের মাধ্যমে জিম্মি করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও প্রকৃত স্বাধীনতা পাইনি। আমরা ইতোমধ্যে প্রমাণ করেছি, ইজারাদার ছাড়া পারাপার সম্ভব। আমরা চাই, খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিল হোক।

চর আষাড়িয়াদহ ৯নং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঘাট বাতিলের জন্য আন্দোলন করে আসছি। ঘাট বাতিল হলে চরের মানুষ মুক্তি পাবে। আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। চরের মানুষের স্বার্থে এই ঘাট স্থায়ীভাবে বাতিল করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *