সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর, প্রকাশ পেল ‘দ্য লিগ্যাসি’ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড
Notice :

ভারতে কারাবাসে মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি

অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরেছে খাইরুজ্জামালের (৪২) মরদেহ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রা‌মের মৃত আব্দুল্লার ছে‌লে খাইরুজ্জামাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৩ বছর পূর্বে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল খাইরুজ্জামাল। কিছুদিন পর ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় সে। এরপর বেআইনীভাবে প্রবেশের অভিযোগে সাজা হয় তার। কারাবন্দি অবস্থায় সাজাভোগকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর মরদেহ দেশে ফিরে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। টানা ৩৮ দিন প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সাইদ ইব‌নে সিদ্দীক ব‌লেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শে‌ষে খাইরুজ্জামা‌লের মর‌দেহ তার স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।
নিহত খাইরুজ্জামালের মামা ফুল মিয়া বলেন, খাইরুজ্জামালের লাশ সন্ধ্যা সাড়ে ৭ টায় দাফন করার কথা ছিলো। এলাকাবাসীর অনুরোধে তারাবির নামাজে পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *