শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করতে চাই’ : মির্জা ফখরুল সব নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ
Notice :

মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম, কৃষকদের দুর্দশা

বিশেষ প্রতিনিধি

মৌলভীবাজারে সম্প্রতি অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। পানির তোড়ে বেশ কিছু বাঁধ ভেঙে গিয়ে গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং হাওরের পাকা বোরো ধান তলিয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, “ই মৌসুমে যেখানে এক মাসে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, সেখানে গত তিন দিনে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি একদমই অপ্রত্যাশিত ছিল।

কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। ভানুবিল ও ছড়াগাঁও গ্রামের কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে এবং যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা নীলমণি সিংহ জানান, এখন আমাদের গ্রামে হাঁটুসমান পানি রয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং লোকজন হাঁটু পানি দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক বাসিন্দার বাড়িঘরে পানি ঢুকে পড়ায় তাদের ক্ষতি হয়েছে।

আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য রোশন আলী জানান, প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।

মৌলভীবাজারের হাওর অঞ্চলের কৃষকরা এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জুড়ী ও কুলাউড়া উপজেলার হাওর অঞ্চলের কৃষকেরা একটানা বৃষ্টির মধ্যে ফসলের ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় আছেন। বিশেষ করে বোরো ধান যা সাধারণত মার্চ-এপ্রিলে কাটার সময়। এবার তা সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাচ্ছে।

হাকালুকি হাওর এলাকার কৃষক সুকমল রায় বলেন, ধান কাটতে পারলেও কিছু ফসল বাঁচাতে পারিনি। এখন পর্যন্ত আমার জমির ২ বিঘা পানির নিচে চলে গেছে।

কৃষক সাজু আলম জানাচ্ছেন, এক সপ্তাহ ধরে রোদ নেই, ধান শুকানো যাচ্ছে না। প্রথমে পানি ক্ষতি করেছে। এখন বৃষ্টি ধ্বংস করে দিচ্ছে।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, এ বছর জুড়ীতে ৬,১৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ২৫০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ৮,৭২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল এবং এর মধ্যে ৩৮০ হেক্টর জমি ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। প্রায় ২,৮০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই বন্যার ফলে মৌলভীবাজারের বিভিন্ন গ্রামে সড়ক যোগাযোগ, কৃষকরা নিজেদের ফসল নিয়ে দুশ্চিন্তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকার দ্রুত সহায়তার ব্যবস্থা করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *