শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ
Notice :

সাউথইস্ট ব্যাংক পি এল সি. ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু

বিশেষ প্রতিনিধি
ছবি:সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড সেলস ক্যাম্পেইন উদ্বোধন করেছে।

রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জাহিরুল হক সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।

ক্যাম্পেইনের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা ক্রেডিট কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ সুবিধা পাবেন। অন্যদিকে শিক্ষার্থীরা ক্রেডিট ও প্রিপেইড কার্ডে প্রথম বছরের বার্ষিক ফি মওকুফের পাশাপাশি প্রথম লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফ সুবিধা পাবেন। এই কার্ডগুলোর মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক লেনদেন, টিউশন ফি পরিশোধ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি প্রদানসহ বিভিন্ন অনলাইন লেনদেন সহজে সম্পন্ন করা যাবে। ফলে শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে। কানাডিয়ান ইউনিভার্সিটিতে এই অন-ক্যাম্পাস ক্যাম্পেইন ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানাডিয়ান ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন এ. এস. এম. জি. ফারুক, রেজিস্ট্রার (ইনচার্জ); ড. মো. মনিরুজ্জামান খান, পরিচালক (এমবিএ ও ইএমবিএ); এবং কাজী সাব্বির হোসেন, ডেপুটি ডিরেক্টর (এইচআর অ্যান্ড অপারেশনস)। সাউথইস্ট ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন মো. আব্দুছ সবুর খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস; মো. জহিরুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গুলশান শাখা; এবং কাজী সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (কার্ড ডিভিশন)।

এই ক্যাম্পেইন সাউথইস্ট ব্যাংক পিএলসি ও কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন যা একাডেমিক সম্প্রদায়ের জন্য নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *