শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা বিশ্বব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙা।

শুক্রবার (১০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমনকি যুদ্ধবিরতি কার্যকর হলেও এর অর্থনৈতিক প্রভাব পুরোপুরি এড়ানো সম্ভব নয়। আর সংঘাত আরও দীর্ঘ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি পরিস্থিতিতেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৩ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই ক্ষতি বেড়ে প্রায় ১ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

এছাড়া মূল্যস্ফীতির ওপরও চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তুলনামূলক স্থিতিশীল পরিস্থিতিতেও বৈশ্বিক মূল্যস্ফীতি ২০০ থেকে ৩০০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। আর পরিস্থিতি খারাপ হলে এটি আরও বেশি হারে বৃদ্ধি পেতে পারে।

বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বলে সতর্ক করা হয়েছে। এসব দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২০২৬ সালের জন্য ৩.৬৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ৪ শতাংশ ছিল। দীর্ঘমেয়াদি সংঘাতে এটি আরও কমে ২.৬ শতাংশে নামতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং বিনিয়োগে অনিশ্চয়তা সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *