রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
সাটুরিয়া ট্র্যাজেডি দিবস আজ, খবর পেয়ে ভোর বেলা সাইকেলে চেপে ছুটে গিয়ে দেখি সব শেষ ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে ঢাকা আরিচা মহাসড়ক ও কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের সংযোগ স্থলে যানজট ও খানাখন্দে জনদুর্ভোগ চরমে ধামরাইয়ে  এসএসসি পরীক্ষার্থী নাহিদার হত্যাকারীর ফাঁসির দাবিতে  মানববন্ধন রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল : মস্তিষ্কের ভারসাম্য নষ্টের নীরব কারণ? রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনি গাইবান্ধার বাজারে অস্থিরতা: মুরগি ও মাছের দামে হঠাৎ ঊর্ধ্বগতি কালকিনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবিতে মানববন্ধন শিক্ষক, গেম ডেভেলপার, তারপর হামলাকারী অ্যালেন কীভাবে বদলে গেলেন? ১১ লাখ আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীতে ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা স্ত্রীর সাথে কলহের জেরে শশুর বাড়িতে প্রাণ গেল স্বামীর ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা : কে এই টমাস অ্যালেন? বৃহত্তম ফেসবুক গ্রুপ বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি উৎসব হরমুজ এড়িয়ে নিরাপদ পথে চট্টগ্রামের দিকে তেলবাহী জাহাজ প্রশ্নপত্র ফাঁস নয়, প্রতারণার ফাঁদ সতর্ক থাকার আহ্বান উপদেষ্টার বাগেরহাটে এক বাগানেই ৫০ জাতের আম খুবিতে “নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Notice :

সাটুরিয়া ট্র্যাজেডি দিবস আজ, খবর পেয়ে ভোর বেলা সাইকেলে চেপে ছুটে গিয়ে দেখি সব শেষ

Reporter Name

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ংকরতম টর্ণেডো ছোবল মেরেছিল আজ।
মানিকগঞ্জের সাটুরিয়ার বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। মৃত্যুবরণ করেছিলেন প্রায় দেড় হাজার মানুষ।
গভীর শ্রদ্ধা রইল নিহত মানুষদের জন্য, স্মরণ করি সেই দুঃসহ সময়ে আমাদের মত শত শত তরুণকে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন উদ্ধার আর ত্রাণতৎপরতায়।
” আজ ২৬ এপ্রিল, ১৯৮৯ সালের আজকের দিনে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার উপর দিয়ে বয়ে যায় বাংলাদেশের ইতিহাসের প্রলয়ংকরী এক টর্নেডো। মাত্র ২ মিনিটের সেই ঝড়ে সবকিছু লন্ডভন্ডে করে দিয়ে ধ্বংসস্তপ্তে পরিণত করে সাটুরিয়ার বাজার এবং এর আশেপাশের ১২ টি গ্রাম।
১৮০- ৩৫০ কিলোমিটার বেগের সেই টর্ণেডোতে বাজারে কোন ঘর বাড়ির অস্তিত্ব ছিলো না। সাটুরিয়া বাজার এবং এর আশে পাশের ১২ টি গ্রাম যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিলো। লাশের গন্ধে চারপাশ ভারী হয়ে গিয়েছিল।
সে সময় অবজারভার পত্রিকায় এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘‘ধ্বংসযজ্ঞ এতই নিঁখুত যে, সেখানে কিছু গাছের কঙ্কাল ছাড়া দৃশ্যত দাঁড়ানো আর কোনো বস্তু নেই৷
”ইতিহাসের ভয়াল এই ঝড়ের তান্ডবে চাল ভর্তি ট্রাক নদীর ওপারে হাসপাতাল গেটে গিয়ে পড়েছিলো। ১৯৮৯ সালের ভয়াবহ টর্নেডো রেকর্ডভাঙা আবহাওয়া সংশ্লিষ্ট ঘটনা হিসেবে নথিভুক্ত করেছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা (ডব্লিউএমও)।
অল্প সময়ের মধ্যে টর্নেডোতে এত ভয়াবহ ধ্বংসলীলার কারণে সাটুরিয়ার টর্নেডোকেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টর্ণেডো হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
২৬ এপ্রিলের টর্ণেডোতে ছয় বর্গকিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয় ৷ আর এতে প্রাণ হারান প্রায় ১,৩০০ মানুষ এবং অঙ্গহানি হয় প্রায় ২ হাজারের মতো মানুষের, আহত হন ১২ হাজার মানুষ। গৃহহহীন হন প্রায় ১ লক্ষ মানুষ। এখনও অনেকেই সেই পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছেন।
(সংগৃহীত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *