শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

১১ লাখ আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসেন, রাজশাহী
ছবি: সংগৃহীত

‘জমি না দিয়ে ১১ লাখ আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকি’ এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর বাসিন্দা উত্তম কুমার বিশ্বাস। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজশাহী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য এ কথা বলেন।

লিখিত বক্তব্যে উত্তম কুমার বিশ্বাস বলেন, তিনি রাজশাহীর কুচপাড়া এলাকার একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। ২০২১ সালের ১ নভেম্বর মো. রাসেল (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, পিতা: মৃত আমজাদ হোসেন) তার কাছে জমি বিক্রির কথা বলে ১১ লাখ টাকা নেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি জমি বুঝিয়ে দেননি এবং টাকা ফেরতও দেননি। এ ঘটনায় তিনি এনআই অ্যাক্টে একটি মামলা (নং ১৩৫০/২২) দায়ের করেন।

তিনি অভিযোগ করেন, ওই সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। বিবাদীর সৎ মা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হওয়ায় পুলিশ প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উত্তম কুমার বিশ্বাস বলেন, সরকার পরিবর্তনের পর ভেবেছিলাম ন্যায়বিচার পাব। কিন্তু এখনো বিভিন্নভাবে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। রাতে ভয় দেখানো হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে মো. রাসেল তার দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং পরিবার-পরিজনের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার ছেলেকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

উত্তম কুমার বিশ্বাস বলেন, আমি একজন সংখ্যালঘু মানুষ হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় মামলার বিচার চাই। আমার কষ্টার্জিত টাকা ফেরত চাই এবং নিরাপদে বাঁচতে চাই।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *