বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা : কে এই টমাস অ্যালেন?

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের উপস্থিতিতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর দ্রুত তৎপরতায় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সাংবাদিকদের সামনে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি।

ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সেখানে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট Jজেডি ভান্সসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি হঠাৎ করে দূর থেকে দ্রুত দৌড়ে অনুষ্ঠানের দিকে এগিয়ে আসে এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল।

তার ভাষায়, লোকটি প্রায় ৫০ গজ দূর থেকে দৌড়ে আসে। সে খুবই অসুস্থ মানসিকতার একজন মানুষ। সিক্রেট সার্ভিস দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এই সময় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে তিনি বুলেটপ্রুফ সুরক্ষা সরঞ্জাম পরা থাকায় প্রাণে বেঁচে যান।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিকে থামাতে নিরাপত্তা বাহিনী অন্তত তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে তাকে আহত অবস্থায় আটক করা হয়।

ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আটক ব্যক্তির একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, তাকে মাটিতে উপুড় করে শুইয়ে হাত-পা বেঁধে রাখা হয়েছে।

ওয়াশিংটন ডিসির কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম The New York Times এবং CBC News নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার বয়স ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানস্থলের আগে ওয়াশিংটনের একটি হোটেলে চেক-ইনের সময় দেওয়া তথ্য থেকেই তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

হোটেলে চেক-ইন করার সময় তিনি নিজের নাম কোল টমাস অ্যালেন বলে উল্লেখ করেন এবং সেখানে একটি কক্ষ ভাড়া নেন।

এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি, এই হামলার লক্ষ্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন কি না। সন্দেহভাজন ব্যক্তি আগে গুলি চালিয়েছিলেন কি না সেটিও এখনো স্পষ্ট নয়।

একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, তিনি ওই ব্যক্তিকে একটি রাইফেল নিয়ে এগিয়ে যেতে দেখেছিলেন। এরপর নিরাপত্তা বাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং আটক করে।

এই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা অবকাঠামো নিয়েও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, বড় অনুষ্ঠান আয়োজনের জন্য আরও নিরাপদ একটি আধুনিক বলরুম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবিত বলরুমে থাকবে বুলেটপ্রুফ কাচ, উন্নত নিরাপত্তা প্রযুক্তি এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। প্রায় ৯০ হাজার বর্গফুট জায়গাজুড়ে এই স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গত কয়েক বছরে তার ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। তিনি পেনসিলভেনিয়ার একটি ঘটনার কথা উল্লেখ করেন যেখানে গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে এফবিআই সংস্থাটির পরিচালক কাশ পটেল জানিয়েছেন, এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে তা যেন কর্তৃপক্ষকে জানানো হয়।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই হামলার পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য, রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো প্রেক্ষাপট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *