শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ
Notice :

সিআর পার্কে শততন্ত্রী বীণার মাধুর্যে মাতাল দর্শক

নিজস্ব প্রতিবেদক, দিল্লী
পণ্ডিত দিশারী চক্রবর্তী, তবলাবাদক পন্ডিত রামকুমার মিশ্র -ছবি : নিজস্ব

মিষ্টি সুরে ভরা শততন্ত্রী বীণা যেন নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে পুরো হল মাতিয়ে রাখল। দর্শকরা চোখ না ফেরানো পর্যন্ত মুগ্ধভাবে বীণার ঝংকারে নিমগ্ন ছিলেন। রুদ্ধশ্বাস পরিবেশনার প্রতিটি তারে উচ্ছ্বাসপূর্ণ করতালিতে ভরে উঠল দর্শকবর্গ।

গত ৪ এপ্রিল দিল্লীর বাঙ্গালী পাড়া সিআর পার্কে দেশবন্ধু চিত্তরঞ্জন ভবনের মেম্বার্স লাউঞ্জে পণ্ডিত দিশারী চক্রবর্তীর “এ সলো মিউজিক্যাল জার্নি: শততন্ত্রী বীণা অফ তানসেন পরম্পরা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবলায় সঙ্গত করেন শাস্ত্রীয় সঙ্গীতের আরেক দিকপাল বেনারস ঘরাণার তবলাবাদক পন্ডিত রামকুমার মিশ্র।

অনুষ্ঠান শুরু হয় বাবা আলাউদ্দিন খাঁয়ের প্রখ্যাত ‘রাগ হেমন্ত’-এর মাধ্যমে। পণ্ডিত দিশারী চক্রবর্তী রাগের ব্যাখ্যা এবং ইতিহাসবর্ণনা দিয়ে দর্শকদের সঙ্গীতের গভীরে প্রবেশ করান। তিনি তানসেন পরম্পরার ধ্রুপদ অঙ্গের স্থায়ী, অন্তরা ও সঞ্চারী অংশ দীর্ঘায়িতভাবে পরিবেশন করেন। জোড় অঙ্গের শুরুতে পণ্ডিত রামকুমার মিশ্র পাখওয়াজে সঙ্গত দেন।

পরবর্তী পরিবেশনায় মধ্যজোড় এবং তিশ্রজাতির দ্রুত জোড় পরিবেশন করা হয়। এরপর দর্শকরা উপভোগ করেন থোক ঝালা, সরোদের লড়ি ঝালা, সিতারের সিধা ঝালা এবং সুরবাহারের উল্টি ঝালা যা শ্রোতাদের মন জয় করে।

পন্ডিত দিশারী চক্রবর্তী পরিবেশনার আগে অত্যন্ত সুন্দর বর্ণনার মাধ্যমে রাগ সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলেন। তানসেন পরম্পরার ধ্রুপদ অঙ্গের দীর্ঘায়িত আলাপের স্থায়ী-অন্তরা-সঞ্চারী-অভোগ বাজান। জোড় অঙ্গের শুরুতে পন্ডিত রাম কুমার মিশ্র পাখওয়াজ অঙ্গের তবলায় সঙ্গত করেন। বিলম্বিত জোড় ভাগের স্থায়ী অন্তরা বিস্তারের পর মধ্যজোড় এবং তিশ্রজাতির দ্রুত জোড় পরিবেশনা করেন। এরপর ট্রেডিশনাল সুরশৃঙ্গারের থোক ঝালা, সরোদের লড়ি ঝালা, সিতারের সিধা ঝালা এবং সুরবাহারের উল্টি ঝালা বাজিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করেন।

এরপরের পরিবেশনা ছিল পন্ডিত রবিশঙ্করের সৃষ্ট অত্যন্ত শ্রুতিমধুর ‘রাগ রসিয়া’। সংক্ষিপ্ত আলাপ, মধ্যলয়ে এক তালের বন্দিস ও দ্রুত তিন তালে রেজাখানি গৎ এবং ঝালাসহযোগে শেষ করেন। অপ্রচলিত বিবাদী স্বর রূপে কোমল নিশাদ-এর ব্যবহারে রাগটিকে শ্রুতি মধুর করে তোলেন। আবার বেজে ওঠে বাবা আলাউদ্দিন খাঁয়ের সৃষ্ট অত্যন্ত জনপ্রিয় ‘রাগ দুর্গেশ্বরী’।

পন্ডিত দিশারী চক্রবর্তীর সুরসৃষ্ট অতিবিলম্বিত লয়ে ‘মাসিদ খানি গৎ’-সহযোগে সুমধুর গৎ বিস্তার ও স্বর বিস্তার পরিবেশন করেন। পরে মধ্যলয়ে ‘আলাউদ্দিন খাঁনি গৎ , ছুটতান, তোড়া, সাওয়াল জওয়াব ও ঝালা বাজান।

শেষে তিনি নিবেদন করেন ওস্তাদ আলী আকবর খানের সৃষ্ট দাদরা ছন্দে ‘রাগ মান্ড’র ধুন। একই সঙ্গে ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের একটি কীর্তনের সুর দিয়ে। যে কীর্তনের সুর শুনে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন ‘ভালবেসে সখী নিভৃতে যতনে..’।

সুস্মিতা চক্রবর্তীর উপস্থাপনায় দুই ঘন্টাব্যাপী চলমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতাঙ্গনের অসংখ্য উজ্জ্বল মুখ। ‘দ্যা সেন্ট অব সন্তুর’ উপাধি প্রাপ্ত পদ্মশ্রী পন্ডিত ভজন সপুরিজীর সহধর্মীনী প্রফেসর ড. অপর্ণা সপুরিজীর উপস্থিতি সমগ্র অনুষ্ঠানটি আলোকিত করেছিলেন।

সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্রজয়ন্ত রায়চৌধুরী ছিলেন অনুষ্ঠানের প্রাণ। এছাড়া উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন মেমোরিয়াল সোসাইটির সেক্রেটারী দেবাশীষ ধর, প্রফেসর দেবযানী বক্সীপত্র, পন্ডিত অরূপ রতন মুখার্জী, পন্ডিত অজয় পি ঝাঁ, পন্ডিত রাজকুমার মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *