শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা ইরানের শক্তির বার্তা তেহরানসহ একাধিক শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন ধ্বংসের মুখে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি রাজশাহীতে নিরাপত্তার আশ্বাসে মেডিকেলে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা মাছের শরীরে বিষাক্ত ধাতু : উপকূলীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ দ্বিতীয় সন্তানের অপেক্ষায় পূজা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা নতুন অর্থবছরে বড় পরিবর্তনের ইঙ্গিত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশ থেকে ২০ হাজারের বেশি যাত্রী সৌদি আরবে সিডনি ও মেলবোর্নে দুটি কনসার্টে গাইবেন রুনা লায়লা বেতনের বাইরে কী কী সুবিধা পান সংরক্ষিত নারী আসনের এমপিরা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা : থানায় মামলা দায়ের
Notice :

৩ মে থেকে দেশজুড়ে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

আগামী ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি। তিনি বলেন, দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দাপার্ক এলাকায় লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুল মাঠে আয়োজিত দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সরকারের উদ্যোগে সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং যথাসময়ে প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শিশুর সুস্থ বিকাশে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে কার্যকর ও প্রয়োজনীয় খাদ্য, যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। তাই মায়েদের প্রতি তিনি শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
কর্মসূচিটি বিভিন্ন ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপ শুরু হয়েছে ৫ এপ্রিল, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আর ১২ এপ্রিল শুরু হওয়া আরেকটি ধাপ চলবে ১২ মে পর্যন্ত। সিটি করপোরেশন এলাকায় এই বিশেষ ক্যাম্পেইন চলবে ২০ মে পর্যন্ত।
এছাড়া হাম-রুবেলা টিকা কার্যক্রমের পাশাপাশি নির্দিষ্ট সময়ে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুলও খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অন্যদিকে, যেসব শিশু বর্তমানে জ্বর বা অসুস্থতায় ভুগছে, তাদের টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *