শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম রাজশাহীতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন ৪ জুন নয়, এবার ২১ মে—জাতীয় চা দিবসের নতুন তারিখ ঘোষণা বাস ভাড়া বৃদ্ধিতে অস্থিরতা ঢাকার রাস্তায় ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তপ্ত বিশ্ব রাজনীতি শরণখোলায় জমি নিয়ে বিরোধে হামলা: রক্তক্ষরণে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব টিনশেডের ‘তপ্ত চুল্লি’ ক্লাসরুমে : ব্যাহত প্রাথমিক শিক্ষা রপ্তানি খাতে গতি আনতে আবারও চালু প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা শিক্ষিকাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ, বিএনপি নেতা দল থেকে বহিষ্কার এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল সরকার জাতীয় সংকটে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তপ্ত কাঁচাবাজার নোটিশ ছাড়া উচ্ছেদ নয় : ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর হরমুজে কৌশলগত ছাড় : মিত্র দেশগুলোর জন্য ফি বাতিল ইরানের রানা প্লাজা ধসের ১৩ বছর বিচার প্রক্রিয়া কচ্ছপগতিতে, হতাশ শ্রমিক পরিবার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান নিঃসঙ্গতার ভারে নত – আনজুমান আরা শিল্পী ছবির মৃত্যু নেই, বেঁচে থাকে অনন্তকাল, ছবি মানে শুধু আনন্দ নয়, ছবির মানে হতে পারে বিড়ম্বনা – মিজানুর রহমান
Notice :

ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে হাইকমিশনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানিয়েছেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলাপ হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বলেন, সদা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলে বাংলাদেশ-ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করার দিকেও গুরুত্ব দিচ্ছি।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জবাবে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বাংলাদেশ সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

এক প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বর্তমানে কার্যত নেই। দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনার ধারা অব্যাহত থাকবে।

এছাড়া তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইন্ডিয়ান ওসেন সামিটে অংশ নিতে মরিশাস যাচ্ছেন। যাত্রাপথে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা সফরও করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *