বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

মোবাইলে একাধিক বিয়ের অভিযোগে প্রবাসী যুবকের বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিভাবকদের সম্মতিতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে এক প্রবাসীর একাধিক বিয়ের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনা জানাজানির পর এলাকাবাসী ওই প্রতারক যুবকের বাড়ির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

রবিবার (১২এপ্রিল) দুপুর ১২টার সময় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে মৃত: আবেদ আলী দর্জির ছেলে অভিযুক্ত বাবু মিয়ার বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযুক্ত বাবু মিয়ার ছবি সম্বলিত পোস্টার ও প্লাকার্ড প্রদর্শন করে। একটি পোস্টারে লেখা ছিল “বর তুমি কার!”

মানববন্ধনে বিক্ষোভকারীরা বলেন, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দুবাই প্রবাসী বাবু মিয়া ইতিমধ্যেই পাশাপাশি দুটি গ্রামে বিয়ে সম্পাদন করেছেন। যা প্রতারণার সামিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। এটি শুধু পারিবারিক নয়, সামাজিক মূল্যবোধের ওপরও আঘাত হানছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

অভিযোগ উঠেছে বাবু মিয়া কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে কোন নিবন্ধন না করেই প্রবাসে থাকাকালীন অবস্থায় দুই পরিবারের উপস্থিতিতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে একই গ্রামের জয়নাল দর্জির প্রথম বর্ষে পড়ুয়া মেয়েকে প্রথম বিয়ে করেন।

এরপর একইভাবে পার্শ্ববর্তী নওদাবস গ্রামের জনৈক সিরাজুল হকের কলেজ পড়ুয়া মেয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক, শফিকুল ইসলাম ও মোর্শেদ আলী জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। তারা এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চান।

বড়লই ইউনিয়েনের সদস্য মাহবুল হক খন্দকার জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হচ্ছে।

ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *