বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

কুড়িগ্রামে জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহনে অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে জেলা পর‌্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে মতবিনিময় সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-ই-খোদা। অনুষ্ঠানে এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)’রি নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অতিরিক্ত সিভিল সার্জন এ এন এম গোলাম মোহাইমেনুল, সমাজসেবা বিভাগের উপপরিচালক হুমায়ুন কবির, ইউএনওমেন’র প্রোগ্রাম অ্যানালিস্ট কাজী রাবেয়া এমি, মানুষের জন্য ফাউন্ডেশন’র প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আহম্মেদ, হামজা মোহাম্মদ নুর প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন’র কারিগরি সহযোগিতায় এবং ইউএনওমেন’র আর্থিক সহায়তায় স্থানীয় নারী নেতৃত্বাধীন সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) ‘এম্পাওয়ার ওমেন ফর ক্লাইমেট রেজিলেন্স সোসাইটিজ (ফেজ-২)’ প্রকল্পটির মাধ্যমে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় কার‌্যক্রম বাস্তবায়ন করছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহনে অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলা।এই প্রকল্পের আওতায় দেশের ৫টি জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলার তৃণমুল পর‌্যায়ে ১০০টি নারী নেতৃত্বাধীন সুশীল সমাজ সংগঠনের সমন্বয়ে ‘ওমেন ইন ক্লাইমেট একশন নেটওয়ার্ক’ গঠন করা হয়েছে। নেটওয়ার্কের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর‌্যায়ে উপস্থাপন করা। মতবিনিময় সভায় নেটওয়ার্কের ২০জন নারী লিডার অংশগ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারীর ঝুঁকি ও সম্ভাবনা এবং নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সিএস নারী লিডার শরীফা খাতুন ও সাহিদা বেগম নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *