বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

৫ বছরে একবারও ঘরের বাইরে বের হয়নি ১৬০০ কেজির ‘যুবরাজ’

বিশেষ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পঞ্চগড়ের কোরবানির হাটে এবারের আকর্ষণ ‘যুবরাজ’। প্রায় ৪০ মণ ওজনের এই বিশাল হলস্টেইন ফ্রিজিয়ান ষাঁড়টি আকারে এতটাই বড় যে তাকে গোয়ালঘর থেকে বের করতে দেয়াল ভাঙতে হবে। এরই মধ্যেই যুবরাজ স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। এই কোরবানিতে এটি একটি বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম আবুর বাড়িতে জন্ম নেওয়া ‘যুবরাজ’ এখন পঞ্চগড় জেলা শহরের কাগজিয়া পাড়ার বিস্ময়। প্রায় চার বছর ধরে গোয়ালঘরে থাকা ষাঁড়টির দৈর্ঘ্য ১১ ফুট, উচ্চতা প্রায় ৬ ফুট। ওজন ১৬০০ কেজি।

খামারের মালিক ১৫ লাখ টাকা যুবরাজের জন্য দাম ধরেছেন। এরই মধ্যে ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। অনেকে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার আগ্রহ দেখাচ্ছেন কিনতেও। এ ঈদে যুবরাজ কার কোরবানির পশু হবে সেটি এখন শুধু সময়ের অপেক্ষা।

জানা যায়, যুবরাজ কখনও গোয়ালঘরের বাইরে পা রাখেনি। গোসল, খাওয়া সবই হয় তার ঘরের ভিতরে। প্রতিদিন প্রায় ১৫ কেজি খাবার খায় সে। খাবারের তালিকায় থাকে ধানের কুঁড়া, খৈল, ছোলা, ভুসি, ভুট্টা, লবণ, খড় ও তাজা ঘাস। দিনে দুইবার গোসল করানো হয় তাকে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম বলেন, পাঁচ বছর আগে আমাদের একটি গাভি থেকে যুবরাজের জন্ম। তখন থেকেই তার গঠন চমৎকার ছিলো। নিজের সন্তানের মতো বড় করেছি। রাসায়নিকমুক্ত খাবারে তাকে প্রস্তুত করেছি। ভাল দাম পেলে তাকে বিক্রি করে দিবো।

তার স্ত্রী সানোয়ারা খাতুন বলেন, যুবরাজ আমাদের পরিবারের সদস্যের মতো। বিক্রি করতে মন চায় না কিন্তু উপায়ও নেই। পাঁচ বছর আগে গোয়ালঘরের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। একবারের জন্যও বাইরে বের করা হয়নি। ইতোমধ্যে যুবরাজের যে ওজন ও শারীরিক গঠন হয়েছে তাতে গোয়ালঘরের দরজা আর বের করা সম্ভব নয়। এজন্য দেয়াল ভেঙে বের করতে হবে।

কথা হয় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের প্রতিবেশী শফিজ উদ্দিনের সঙ্গে তিনি জানান, আবুল কাশেম খামারে এখন ২৮টি গরু আছে। তিনি প্রতিটি গরুর যত্ন নেন নিজের হাতে। দিনের শুরু থেকে রাত পর্যন্ত গরুর পেছনে সময় দেন তিনি ও তার পরিবার।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম বলেন, পঞ্চগড়ে এবার কোরবানির জন্য ১ লাখ ৩৩ হাজার পশু প্রস্তুত রয়েছে। জেলায় ১১ হাজার খামার আছে। এবার কুরবানিযোগ্য পশুর চাহিদা আছে ১ লাখ ৩ হাজার টি। প্রায় ৩০ হাজার উদ্ধৃত্ত পশু থেকে যেতে পারে।

উদ্বৃত্ত পশু দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা মেটাতে সহায়ক হবে। এর মধ্যে কাগজিয়া পাড়ার যুবরাজ সবচেয়ে সুগঠিত ও আকর্ষণীয় ষাঁড়গুলোর একটি। আশা করছি, হাটে এটি ভালো দামে বিক্রি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *