বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রদল তীব্র দাবদাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতিতে র‍্যাব বিসিবি প্রকাশ করল মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি রংপুরে বেরোবি ক্যাম্পাসে সংঘর্ষ, নিরাপত্তা জোরদার মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ প্রশাসনে আসছে বড় পরিবর্তন প্রবাসীদের এনআইডি আবেদনে কড়াকড়ি, ৭ দিনের সময় বেঁধে দিল ইসি রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক ছাত্র রাজনীতির সংঘর্ষে উত্তপ্ত বেরোবি, শান্তি ফেরাতে ১৪৪ ধারা ভারতীয় কাঁচামরিচের আমদানিতে বাজারে স্বস্তি, একদিনেই কেজিতে কমল ৫০ টাকা একজন সমাজ সেবক ও উদ্যোক্তা তৈরির সুনিপুণ কারিগরের গল্প ধামরাইয়ে স্বামীর নির্যাতনে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু কাঁচা মরিচ আমদানি শুরু, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়বে: প্রতিমন্ত্রী টুকু ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৭ বছরের আন্দোলনের ফল’—৫ আগস্টকে কেন ‘অলৌকিক’ বললেন মির্জা ফখরুল সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের নতুন শিক্ষকরা বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, জামিন বাতিলে পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাশে অস্ট্রেলিয়া, ঘোষণা ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলারের অনুদান যুক্তরাষ্ট্রে ১৯ কনসার্ট, দেশে মুক্তি পেল কনার নতুন গান
Notice :

রামদা খালে অবাধ বালু উত্তোলন, ঝুঁকিতে বসতবাড়ি ও সড়ক

কথাভিশন রিপোর্ট
ছবি: সংগৃহীত

বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলী হয়ে প্রবাহিত রামদা খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, হলদিয়া থেকে ভাগ্যকুল হয়ে টংঙ্গাবতি পর্যন্ত খালের অন্তত ৫০টির বেশি স্থানে প্রকাশ্যে কোদাল ও বেলচা দিয়ে বালু তোলা হচ্ছে।

স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসনের কোনো ইজারা না থাকলেও প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। উত্তোলিত বালু ডাম্প ট্রাকে করে বিভিন্ন এলাকায় নির্মাণকাজ ও সড়ক সংস্কারে সরবরাহ করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের ফলে খালের তীর ভেঙে যাচ্ছে এবং আশপাশের শতাধিক বসতবাড়ি, সড়ক ও পাহাড়ি এলাকা ঝুঁকির মুখে পড়েছে। কয়েকদিন আগে বালু তোলার কারণে পাহাড় ধসে সাময়িকভাবে একটি সড়ক বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শ্রমিকদের ভাষ্য, তারা দৈনিক প্রায় ৭০০ টাকা মজুরিতে কাজ করছেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, নির্দিষ্ট কিছু স্থানে বার্ষিক চুক্তির মাধ্যমে জায়গা ভাড়া নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে, তীরভাঙন বাড়বে এবং জলজ প্রাণীর আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান বলেছেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *