শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মোড়েলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাতলী খালের পুন:খনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবার বিদায় রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের ফাহিমার জন্য ন্যায়বিচার চাই: রোটারিয়ান ড. মীর শাহ আলম সাইবার সুরক্ষা আইনে বড় পরিবর্তনের উদ্যোগ, ভুয়া কনটেন্ট অপসারণে আসছে নতুন বিধান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৯ হাজার ২০১ প্রার্থী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র সালমান শাহর মাকে হুমকির অভিযোগ: কী বললেন অভিনেতা শিবা শানু? বাজেটে সুশাসনের রূপরেখা না থাকায় হতাশ টিআইবি আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় অসন্তুষ্ট সরকার চলতি মাসেই ইনু-হানিফের মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ভয়াবহ গণগুলিবর্ষণে জোহানেসবার্গে নিহত ১২, আহত ৯ ৫৩ কোটি টাকার বিনামূল্যে চারা ও সার বিতরণ করবে সরকার চা বিক্রেতার দাবি ঘিরে তোলপাড়, হাসনাত আবদুল্লাহ নিয়ে নতুন বিতর্ক স্বাস্থ্য খাতে বড় বাজেট, ২৫ লাখ মানুষের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত বাজেট ২০২৬-২৭: কোন পণ্যে মিলবে স্বস্তি, কোথায় বাড়বে খরচ:নিত্যপণ্য থেকে প্রযুক্তি খাতে করছাড়, সিগারেট-রড-বিলাসপণ্যে বাড়ছে চাপ লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে বিপাকে রিলিফ ট্রেনও বন্ধ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা ফিরেই বাজিমাত মেসির, আইসল্যান্ডের জালে ৩ গোল আর্জেন্টিনার
Notice :

কটিয়াদী মডেল থানায় বড় রদবদল : ৭ পুলিশ কর্মকর্তা বদলি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ মোট ৭ জন পুলিশ কর্মকর্তাকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক লিখিত আদেশে এ বদলি কার্যকর করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ওসি মো. মাহবুবুর রহমানকে নিকলী থানায়, পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানকে কিশোরগঞ্জ সদর থানায়, এসআই মো. মাজেদুর রহমানকে করিমগঞ্জ থানায়, এসআই ছাইদুল ইসলামকে ইটনা থানায়, এসআই মাসুদ রানাকে মিঠামইন থানায়, এএসআই শহিদুজ্জামানকে ইটনা থানায় এবং এএসআই মোস্তাক হোসেনকে অষ্টগ্রাম থানায় পদায়ন করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার জানান, দায়িত্ব পালনে গতি বাড়ানো এবং দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মকর্তাদের রদবদলের অংশ হিসেবেই এই বদলি করা হয়েছে।

তবে এর আগে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে ব্যর্থতা ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এ বিষয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সুপারিশ করেন এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতার অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *