বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন মানিকগঞ্জের কৃতী সন্তান ডা. সাহিদুর রহমান

বিশেষ প্রতিনিধি

মানিকগঞ্জের কৃতী সন্তান ডা. সাহিদুর রহমান খান সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে হাড়, জয়েন্ট ও ট্রমা সার্জারিতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসায় তার এই পদোন্নতিকে সহকর্মী ও চিকিৎসা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। রোগীবান্ধব আচরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরলস শ্রমের মাধ্যমে তিনি অল্প সময়েই একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন।

ডা. সাহিদুর রহমান খানের বাড়ি ও জন্মস্থান মানিকগঞ্জ জেলায়। রাজধানীতে কর্মরত থাকলেও নিজ জেলা মানিকগঞ্জের মানুষের প্রতি তার দায়বদ্ধতা প্রশংসনীয়। নিয়মিতভাবে তিনি মানিকগঞ্জের কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। যার ফলে জেলার সাধারণ মানুষ উন্নত অর্থোপেডিক চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

পদোন্নতি পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. সাহিদুর রহমান খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সহকর্মী এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও রোগীসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।

তার এ সাফল্যে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি চিকিৎসা ও একাডেমিক ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *