বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে ১০ চাকা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ ও ৫২টি কারেন্ট জাল ভস্মীভূত আনসার সদস্যদের সাহসিকতায় বড় ধরনের চুরি নস্যাৎ, আটক ৩ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, চট্টগ্রামে স্বস্তির বার্তা জুলাই আন্দোলন জাতীয় ঐক্যের ফল : সেতুমন্ত্রী গাজীপুরে একের পর এক শিল্পকারখানার উৎপাদন বন্ধ বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করল চীনা দূতাবাস শাহজালাল বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট সাময়িক স্থগিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান ববিতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, এক ফ্রেমে রুনা লায়লা, শাকিব খানসহ ১২ তারকা মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ি ঘিরে বিক্ষোভ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের ‘তারা গণতান্ত্রিক দল কি না, তারাই ঠিক করুক’ : মির্জা ফখরুল ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল তথ্য শনাক্ত, প্রকাশ্যে রিউমর স্ক্যানারের প্রতিবেদন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
Notice :

বেকারমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশায় ময়মনসিংহে মানববন্ধন

কথাভিশন রিপোর্ট

ময়মনসিংহে বেকারত্ব নিরসন এবং ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যাকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

‘বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ’ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শওকত হোসেন সুমন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য হযরত আহমেদ সাকিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দসহ আইরিন আক্তার ইতি, ডলি, নুপুর বেগম, আফরোজা বেগম শিউলি, হাদীসুর রহমান, দেলোয়ার হোসেন, আলমগীর জাহান, কামরুন নাহার, আমিনুল হক ও আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। তারা তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে “ন্যাশনাল সার্ভিস কর্মসূচি” পুনরায় চালুর দাবি জানান।

সভাপতির বক্তব্যে শওকত হোসেন সুমন বলেন, তরুণদের বেকারত্বের কষ্ট ও হতাশা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, তাই দ্রুত বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

প্রধান বক্তা হযরত আহমেদ সাকিব বলেন, দেশের তরুণ সমাজ দিন দিন হতাশায় নিমজ্জিত হচ্ছে এবং এ সংকট মোকাবিলায় সরকারের কার্যকর হস্তক্ষেপ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *